Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • পথের মাঝে জন্ম গো তাই পথেই ঝরে রই
    তোমার ফুলদানিতে ক্ষণিক র’ব সেই সে ভাগ্য কই??

    আমার গায়ে পথের ধূলা-মাটির গন্ধ বাজে
    সেই ব্যথারই আল্পনা কি গো ঐ সমাজে সাজে?
    ঐ উঁচু সমাজের দাবির কাছে আমি যে যোগ্য নই।।
    এই ব্যথা আমি কার কাছে ভুলে কই??

    আমার বুকের গন্ধ যে তাই আমার বুকেই রেখে
    পথের ধুলায় গড়াগড়ি খাই স্বপ্ন ও আশা ঢেকে
    নিজ জন্মের পাপের বোঝা কান্নার জলে বই।।
    বিধাতাও চুপ এই ব্যাথা কেমন করে সই???

    আমার এই ক্ষুদ্র অসুরারোপিত গানটি, আমার চোখে বিদ্রোহী, আমার প্রিয় (আমার সামাজিক বিজ্ঞানের শিক্ষক) জনাব, মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের চরণে রাখলাম।

    17
    17 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar