-
গল্প করতে করতে মেয়েটি একটা প্রশ্ন ছুঁড়ে দিলে ছেলেটির দিকে, মেয়েটির চোখে কৌতুক শেষ বিকেলের রোদের মতো জ্বলছিল
– “কারোর পাশে বসার ইচ্ছে ছিল বুঝি?”
ছেলেটি অসহায়ের মতন হাতড়ে ফেরে উত্তর। হয়তো ছিল নয়তো ছিল না।আর থাকলেই বা কি… সে জানে Right without power আর Power without right দুটোই সমান। তবুও তার কোন অনুযোগ নেইনিজের উপর ছাড়া আমার নাইরে অনুযোগ
কারোর প্রতি নাইরে আমার কোনই অভিযোগ।।নিজের কপাল পুড়াইছি রে লাগাইয়া আগুন
জল দিয়ে তায় নেভে না রে বাড়ে বহুগুণ
তুষের মতন ধিকি ধিকি সারাটিক্ষণ জ্বলে
বাহিরেতে হাসি আমি ভাসিরে হায় তলে
আমি দেখাইলামরে বৈদ্য কত
কমলো না রে রোগ।।আমার ডাঙ্গাতে বাঘ জলে কুমির উপরে শকুন
আমি দই খাইলেও পোড়ে রে গাল মনে হয় রে চুন
আমার চাইর আঙ্গুলের কপাল রে হায় কইমা হইছে তিন
আমি নিজেই নিজের চিরশত্রু নিজেরই সতীন
আমি দুঃখ জমাই সুখের ঠেলায়
কইরা মুষ্টিযোগ।।দোষই বা দেবো কার গো আমি, দেব কারে গালি
আমার ভাগ্য লেখার সময় হায়রে পড়ছিল কম কালি
পাইছিল ঘুম বুড়ো বিধির ভাগ্য লেখার কালে
তাই অযথাই আসে রে ভাই কাটলে কুমির খালে
তাই না হারাই এই না আমি মনি কাঞ্চন যোগ।।
২.১.২০১৯19 Comments-
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-

অরিন্দম সাইফুল্লাহ্
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
আনিস কবির
@aniskabir
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm



অনেক যন্ত্রণায় প্রিয়… একটা মানুষ যে কিনা সব মানুষকে অন্ততঃপক্ষে কথায় গানে এক করতে চেয়েছিল, সে জীবনে অনেক অনেক আঘাত সয়ে গিয়েছে… যে মানুষ কথা দিয়ে ফুল ফোটাতো সেই কিনা নির্বাক হয়ে গেল…! নির্বাক চোখেই, একদিন কেউ জিজ্ঞেস করলে, “কেমন আছো কবি? কবি শুধু লিখলেন, “ভালই আমি ছিলাম, ভালই আমি আছি / হৃদয়ের মাঝে গুন গুন করে প্রণয়ের মৌমাছি…”। যে যাই করুক, অনেক বৃহৎ অর্থে – যে সহে, সে রহে… মাঝে মাত্র বেদনার নীল যমুনা বহে… প্রেম রইলো প্রাণে…