Profile Photo

হৈমন্তীকাOffline

  • Munny
  • Profile picture of হৈমন্তীকা

    হৈমন্তীকা

    • 4 years, 1 month ago

    নারী তুমি কার?
    কেবলই শয্যাসঙ্গিনী?
    না, আমি নতুনের বার্তা, অন্ধকারের আলো।

    নারী তুমি কি কেবলই বয়ে যাওয়া নদী?
    না, অপেক্ষার রুপকথা?
    না, আমি হিমালয় থেকে ধেয়ে আসা নতুন স্রোত,
    অপেক্ষা নয়, নতুন পথের সূর।

    নারী তুমি কেবলই মুখরোচক গল্প, না কারও সময় কাটানোর উপকরন?
    না, কোনটাই আমি না…
    ওরা ভুলে যায় বীরাঙ্গনাদের কথা, ভুলে যায় সভ্যতাতে আমার অবদান…তাই ঠিক করেছি চিৎকার না, এবার হবে,
    …মর্যাদার সমরাঙ্গন।
    গহিনের পথ আমিও চিনি…

    ## আত্নকথা…

    15
    24 Comments
    • নারী-পুরুষের শারীরিক পার্থক্য পুরুষ মনোজগতের জন্য একটা বড় যতি চিহ্ন সৃষ্টি করেছে। বর্তমান সমাজ নারী-পুরুষের সমতা নিয়ে আওয়াজ তুলছে। নারীর প্রতি পুরুষের দুর্বলতা বায়োলজিক্যাল। তবে সংসার করার, ভোগ করার অধিকার মানে তার ইচ্ছে অনিচ্ছে, সম্মান, মর্যাদা ক্ষুন্ন করা নয়। বেশিরভাগ পুরুষ নারীকে ডমিনেট করতে চায়। পথে ঘাটে নারীর প্রতি লোলুপ ও লালসা মাখা দৃষ্টি দেখে অভ্যস্ত নারীরা নিজেদেরকে অনিরাপদ মনে করে। তাই নারী ভাবতে গেলেই উচ্চাড়ন করে ‘নারী তুমি কার।’

      • নারী প্রকৃতঅর্থে তার স্বত্তার কিন্তু পুতুল নিয়ে খেলা করতে করতে নিজেই নিজের অজান্তে পুতুল হয়ে যায়।তাই নারী বরাবরই নিজেই নিজের প্রতিদন্ধী।

    • শক্তিশালী লেখা কবিপ্রিয়।

    • বহুমাত্রিক ভাবনার আঁকর রয়েছে এখানে… আচরণগত/ ব্যবহারিক পেলবতার কারণে এমন মোহিনী রূপকতার বিমূর্ত প্রতীক নারীকে নিয়ে পুরুষের নাভীশ্বাসের শেষ নেই, কি ঘরে কি বাইরে… আর্থসামাজিক প্রতিষ্ঠা লাভের পরও হীন ও দূর্বিনীত লৌকিকতার কাঁটাতারে নারী যখন বিদ্ধ তখন গহীনের পথই শ্রেয়… সহযাত্রায় সংশ্লিষ্ট হতে অনেকেই আসবে না, কেউ কেউ আসবে…!

      • গহিনের পথে হাঁটার জন্য আত্নবিশ্বাস&আপনাদের মত কলম যোদ্ধাদের অনুপ্রেরণা যথেষ্ট। শুভকামনা রইল আপনার &আপনাদের জন্য😍

    • “নারী তুমি কি কেবলই বয়ে যাওয়া নদী?
      না, অপেক্ষার রুপকথা?
      না, আমি হিমালয় থেকে ধেয়ে আসা নতুন স্রোত,
      অপেক্ষা নয়, নতুন পথের সূর।” অসাধারণ লেখনী!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন

    • অভিনন্দন।

    • নারী কেবল নইতো ভোগের, সুখ দুঃখের চাবি, সৃষ্টি মোদের নারীর গর্বে মা বলে যাকে চিনি।

    • আপনার কবিতার মধ্য দিয়ে,,যে বিষয়টা বোঝাতে চেয়েছেন,,সেটা অনেক বেশি ভালো লেগেছে!আপনার অসাধারণ লেখাগুলোর জন্য,,শুভকামনা রইল!😍

    • অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন নারীর মর্যাদা , নারীর পরিচয়। এভাবেই ছড়িয়ে যাক সাম্যের কলম।

Skip to toolbar