-
অনুপ্রেরনা
******স্মৃতি রানী রত্নাযার জন্য এতটা পথ
এসেছি আমি হেটে
সে যে আমার পরম প্রিয়
শ্রদ্ধা জানাই তাকে।নিজের সুখের ভাবনা গুলো
দিয়ে বিসর্জন,
সবার জন্য কর্তব্য কে
করেছে বরন।।সকল কাজে আগে হেটে
পথচলতে শেখায়,
তার অনুপ্রেরনা আমার
সকল পথের পাথেয়।ছোট হলেও কর্তব্যেতে
থাকতো সদা বাধা,
সেযে আমার রক্তের
বাঁধন আমার প্রিয় দাদা।সবাই যখন নিজেকে নিয়ে
ব্যাস্ত সারাক্ষন,
দাদা তখন আমাদের জন্য
হাজার আয়োজন।।মা বাবা আর বোনকে দেখার
ভার নিয়ে ছিল,
অভাটাকে সামলে নিয়ে
মনটা রাখতো ভাল।।কোন কাজে ভুল করিলে
সমাধানটা খুজে,
কেমন করে শুধরে দিত
পেতাম নাযে বুঝে।।মায়ের সাথে তার অবদান
আমার জীবন জুরে,
তার জন্যই আজকে আমি
এসেছি এত দূরে।।সকল কাজের দায়িত্ব নিত
নিজের মত তবু,
বাবার অভাব কোনদিনও
বুঝতে দেয় নি কভু।।এত ঋণের শোধ করাটা
হবে কি কোন দিন
ভাই বোনের এই ভালোবাসা
হয় যেন অমলিন।।তার বিবরন শত বলেও
হবেনাকো শেষ।
বিধি তুমি সুখেই রেখ
দিওনা দুঃখ ক্লেশ।।সকল ভুলের ক্ষমা করো
আমার দাদার তরে
তাহার জন্য প্রার্থনাটা
সারা জীবন ধরে।।15 Comments

স্মৃতি রানী রত্না
Teacher and writer
নামের উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না
নামের উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA
ঠিকানায় উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল
Friends
কামরুজ্জামান লিটু
@litujhe
MD. Imjamul Hoque Bhuiyan
@dpimjam
Ali Sohel
@ali-sohel
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
Jewel hazari
@jewel50
Niaz Aziz Dip
@niazdip
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Sakib comrade
@2-5


চমৎকার উপস্থাপন। চমৎকার অনুপ্রেরণা।