-
ভারাক্রান্ত
করলে মানুষ আপন তাঁরে রয়না আপন ঘরে
অমানুষে ছেয়ে গেছে এই জগত সংসারে।
মানব রূপে শত প্রকরণ আসল মানব কায়
চলন বলন বাক্য ক্ষরণ বন্ধুরতা দায়।
জয়জয়কার মিথ্যে ধ্বনি ধূর্ত মানবের ধর্ম
মায়াজালে বন্দী সবই বিদ্ধ বাক্য বর্ম।
রক্তনালী জমে কালি কলঙ্কিত দুঃখহারী
নেত্র বেয়ে নোনা পানি বাকরুদ্ধ বধ্য আমি।
দুঃখ শোকে কাতর গতর শিকড় মাটি হারা
স্রোতের ধারা রোকো মশাই বক্ষে হৃদয় খরা।
যে জন নেয় ভাগ করে হায় দুঃখ সুখের মালা
মানুষ তারে বলে মানুষ রয় না অবহেলা।সুহাস
২৫/১০/২০২২13 Comments-
-
“দুঃখ শোকে কাতর, গতর শিকড় মাটি হারা
স্রোতের ধারা রোকো মশাই বক্ষে হৃদয় খরা”এই দুটো চরণ অপূর্বভাবে মোহনীয়… এমন সুন্দর শব্দের লহরীতে মাতিয়ে আরও দারুন কবিতা আমাদেরকে উপহার দিয়ে যাবেন এই শুভকামনা জানাই প্রিয়কবি সুহাস… প্রীতিমুগ্ধতা রইলো প্রিয়…
-
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
আর্য
@arjo
সাখাওয়াতুল আলম চৌধুরী
@shakawat83
Mohammed Shimul Dhali
@shimuldhali
Drako Shajib
@drako
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
নোমান খালভী
@nomankhalovi
Motiur Rahman Mizan
@dressed-human



সুন্দর লিখেছেন।