-
#কবিতা
কবিতাটা তোমায় নিয়েএসো তোমাকে নিয়ে আজ একটা কবিতা লিখি,
যার প্রতিটি শব্দে আছে প্রান।
শুধু যখন লিখব প্রেম তখন তা অশ্রুজল হবে,
গড়িয়ে পড়বে তোমার দুধে আলতা গণ্ডদেশ ছুয়ে,
আমি আয় লিখলেই তুমি আসবে চলে,
বসো লিখলে তুমি বসবে গা ঘেসে,
আমার কোলে রাখবে মাথা,আমি ঘুম লিখলে তুমি পরবে ঘুমিয়ে,
কাগজে যদি লিখি ঠোঁট,ঠোঁটের কোনায় স্মিত হাসি খেলে যাবে,
যদি লিখি হৃদয়,তোমার হৃদকম্পন যাবে বেড়ে,
হারিয়ে যাবে তুমি, যদি লিখি গুম।
স্কেচ পেন্সিলে যদি একেঁ ফেলি তোমার হাত,
তবে হাতে হাত ধরে হাটব মোরা অনন্তের পথ,
কিছু লাইন উল্টো করে লিখব ইচ্ছে করে,
উল্টোটাই ঠিক হয়ে যাবে।
আমি আহ লিখলে তুমি কি হলো বলে ছুটে আসবে এক পলকে,
আমি নেই লিখলে,তুমি অস্থির হবে,
এরপর অস্থিরের অ টা কেটে দিয়ে,স্থির হবো তোমার প্রশান্তিতে,
যদি লিখি চ তোমার সমস্ত চিন্তা জুড়ে থাকব কেবলই আমি,
ন তে কাটাবে নিদ্রাহীন রাত্রি,
শ তে তুমি শিহরিত হবে কামময় কল্পনায়,
ভালবাসা লেখা মাত্রই তুমি চৌচির হতে চাইবে আমায় ভালেবেসে।1 Comment
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
নোমান খালভী
@nomankhalovi
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Drako Shajib
@drako
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
অসীম রহমান
@ashim_rahman
Anik Uddin
@anik123uddin
মাহমুদুর রহমান মনা
@monamilkygmail-com


কাজের অবশরে তোমাকে চাই। অভিনন্দন।