-
নিরালা সফর
_কিশোর কনকদিনকাল নাজেহাল,নিঃসঙ্গ দিন রাত্রি’
নিরবেই যাচ্ছে মৌনপ্রহর
বহুদিন আসেনা স্বপ্নের ভোর
দুর শহরে থাকে অচেনা রাত্রির যাত্রী।
জীবনের যোগফল,অবশেষে শূন্য’
সব জীবনেই ঘটে ছন্দপতন
সব জীবনেই তো ঘটে অঘটন
বাস্তবে অদৃশ্য কবিতার লাবণ্য।
নিরালা সফরে যাচ্ছি
পেছনে পড়ে যাচ্ছে ব্যস্ত শহর’
বুকের ভেতর একই পতনের শব্দ
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখবো ভোর|নাগরিক কোলাহল মাথার ভেতর
অন্তঃসারশূন্য হয়ে যাচ্ছি।
মানুষের মিছিলে যাচ্ছি হারিয়ে
জীবনের সোনালী স্মৃতি হারাচ্ছি।
সবুজের খোঁজে এই নিরালা সফর
গন্তব্য রাখছি গোপন…………………….
শত্রুর হাতে আর অস্ত্র তুলে দেবোনা
রুখে দেবো দুঃসহ দুঃশাসন |এই বিষাক্ত নগরীর দুষিত বাতাশ
নিঃশ্বাসে পথের ধুলা।
সুপারশপে সাজানো পারফিউম
মিথ্যেই মনপ্রাণ করে উতলা।
জোনাকির আলোতে হাঁটবো একা
যতোদুর হেঁটে যাওয়া যায়………………..
বনগোলাপের সুগন্ধে জুড়াবো প্রাণ
পাঠাবেনা কেউ নিষিদ্ধ ইশতিহার |—————
ফেরার পথে কোনো অষ্টাদশীর সাথে
দেখা হবার কথা থাকবে।
অতিথির মতো আসবো তাঁর শহরে
বহুদিন সে আমায় মনে রাখবে।বিষাধের সুরে আর লিখবোনা গান
ফিরে এসে এই শহরে’
নতুন সুরে লিখবো জীবনের গান
নিরালা সফরে |27, October – 2022
সতর্কীকরণ’
অনুগ্রহ করে এই কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |7 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



অসাধারণ, চমৎকার লেখনী। শুভকামনা রইল লেখক বন্ধু