-
ফেলনা
হলে বাসি পুষ্পটারে দেয় সবে ফেলে তাকে —
গেলে শুকিয়ে লতা সে অবহেলে পড়ে থাকে।গোলাপের ভালবাসা প্রেমের বুকে ছড়ায় সুবাস
সকলের প্রিয় এটা যদিও থাকে কাঁটার নিবাস।
কিন্তু যদি ও—ফুল যায় শুকিয়ে না থাকে সুঘ্রাণ—
ফেলনা হয়ে পড়ে মাঠে; পাদুকাতলে নিষ্প্রাণ।ততদিন দাম থাকে মূল্যবান সদা নাম তার ঘড়ি
যতদিন চলে অবিরাম দেয় ঠিক সময় নেই জুড়ি।
ওতদিন থাকে ওটা হাতে—ওয়ালে করে সদা যতন
গিফট হিসেবে,সময়ের দামে ওটা সকলেরি রতন।যে সবার প্রিয় ও ক্ষমতাবান সে—ও গেলে মরে—
দাম থাকেনা এতটুকুও নিথর দেহ রয় যে পড়ে।
গর্ব যশ নাম ততক্ষণ যতক্ষণ আছে এ ধরে প্রাণ
সবকিছু উবে যায় হয় মূল্যহীন হলে দেহ নিষ্প্রাণ।অর্জিতে হয় কোনোকিছু ঘাম ঝরিয়া নানা কষ্ট —
দাম থাকেনা একটুকুও তার হয় যদি সেটি নষ্ট।
মাটিতে গড়াগড়ি শেষে পড়ে অনাদরে ভাগাড়ে
আজ যা ছিলো কাল অদামী সময় গেলে পড়ে।জীবনটা নয় ফেলনা—খেলনা, আছে তার বহু দাম
যদি চলে এটি সঠিক নিয়মের রশিতে পূণ্য জাম।
যেটি এখন দামী সেটি ফেলনা— খেলনা একটি সময়
ছুঁড়ে ফেলে দিতে হয় যখন জীবন হয় পংকিলময়।এমনও মানুষ আছে যাদের কাছে জীবন খেলনা লাগে
তাই তারা ডুবিয়ে দেয় পাপের মোহে মন—দেহ ভোগে
তাই ছোটে অসংগতিতে, বাঁকা পথে ভুলে নিজ সৃষ্টি —
ভুলে যতো সুন্দর তুলে অসুন্দর ভুলে সভ্য শত কৃষ্টি।যত সুন্দর শত কল্যাণ যবে ছুঁড়ে পড়ে পঁচা পুকুরে—
জীবনটা হয় ফেলনা তখন ভাসে দুঃখের সাগরে।—16 Comments-
-
-
-
-
-
সুন্দর। জগতের নিয়মই তো তাই। বৃস্টি শেষ হলে ছাতাটাও বোঝা মনে হয়, প্রয়োজন শেষ হলে সেই জিনিসের আর মূল্য থাকেনা । সিরাত-আল-মুস্তাকিমই হোক আমাদের মুক্তির পথ।
-
-
-
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
নোমান খালভী
@nomankhalovi
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful





বেশ সুন্দর… শুভেচ্ছা….