Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    3 years, 7 months ago

    তোমার বিষণ্ণতা |

    সন্ধ্যা হলে সমূহ মনোবেদনা নিয়ে উড়ে
    আসে একঝাঁক দুঃখবতী পাখি
    বিষাদস্পষ্ট তোমার সফেদ মুখ ,
    তোমার রক্তে মিশে আছে অমৃতের মাদকতা ।
    কোনো এক দিন যদি অস্পষ্ট হয়ে উঠে
    তোমার চাতক আঁখি ;
    বোঝা যাবে ,এক পশলা বৃষ্টির পর যা
    ছিল তা কেবল বিষণ্ণতা |

    আদিম নির্জনতায় তোমার সাথে বাঁকা তরবারির
    মতো রক্তিম চাঁদের হবে কথোপকথন ,
    তোমার সিথিঁ বেয়ে ঘাসের নিঃসঙ্গ কুসুমের
    মতো বেরিয়ে যাওয়া পথের শেষে জনশূন্য শহর ।

    শহর থেকে উড়ে আসা প্রেমভ্রষ্ট
    পলাতক ডাহুক ব্যঙ্গ করে বলবে –
    মিথ্যে প্রেমের সূরা দিয়ে বাঁচিয়ে রাখতে
    চেয়েছিলে কার জীবন ?
    আমাদের প্রেম সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে
    নষ্ট হতে নারাজ ছিল ।

    তুমি দাবি ছাড়াতে ফিরতে চাইবে ভ্রমর হয়ে !
    অথচ না মানুষ ফেরত আসার
    বিধান কোথাও লেখেনি নিখিল ,
    তোমাকে সুখ খুঁজে নিতে হবে নতুনের সংসারে ;
    আমাকে ফিরতে হবে পুরোনো পথে অদৃশ্যে
    মিলিয়ে যাওয়ার আগে নাগরিক মিছিল |

    9
    14 Comments
    • wow anek valo likhecen

    • প্রিয় কাজী আদম, অনেক ভালোবাসা ও শুভকামনা জানাই প্রিয়… এই তুলটে এর আগে আমি শুধু একজন কবিকেই বলেছিলাম যে তার কবিতায় আমি হাজার ভালোবাসার রিয়্যাক্ট দেয়ার সুযোগ থাকলে তাই দিতাম… তোমার এই কবিতার ক্ষেত্রেও আমার সেই একই আক্ষেপ থেকে গেলো…
      “সন্ধ্যা হলে সমূহ মনোবেদনা নিয়ে উড়ে
      আসে একঝাঁক দুঃখবতী পাখি”
      – পরিযায়ী ব্যথাগুলো দল বেঁধে আসতে থাকে, নীলার্দ্র হতে থাকে, কর্মশ্রান্ত দিনের শেষে, অজান্তে অথবা স্বেচ্ছায়… আমাকে শুষে নিতে থাকে, অজান্তে অথবা স্বেচ্ছায়…

      “আদিম নির্জনতায় তোমার সাথে বাঁকা তরবারির
      মতো রক্তিম চাঁদের হবে কথোপকথন ,
      তোমার সিথিঁ বেয়ে ঘাসের নিঃসঙ্গ কুসুমের
      মতো বেরিয়ে যাওয়া পথের শেষে জনশূন্য শহর…”
      – বাঁকা তরবারি চাঁদ তোমার একটি আঁখী হ’য়ে সারা রাত ধ’রে আমার সাথে জেগে থাকে, “গাল্লা তে গাল্লা” কথার পরে কথা ব’লতে থাকে… একটি নির্জন মহাপৃথিবী যে এখনও সেজে রয়েছে আমাদের অনিবার্য অপেক্ষায়, নিশ্চয়ই সেখানে একদিন মিলনোৎসব হবে…!

      “অথচ না, মানুষ ফেরত আসার
      বিধান কোথাও লেখেনি নিখিল”
      প্রিয়তম তুমি চলে গিয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই, হা-হুতাশ আছে, অশ্রুর বৃষ্টি নেই, আক্ষেপ আছে, বিরহক্লান্তি নেই… কেননা তুমি যে এতটা পথ ফিরে আসবে -> যতটা পথ আমি তোমার গন্তব্যে হেটে যাবো আমার সব দুঃখ, অশ্রু আর বিরহ নিয়ে এক মহাকাল পাড়ি দিয়ে -> সে যে আমার প্রাণে সইবে না… ! …………………………………………………………………

      • প্রিয় অগ্রজ কবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সালাম ও শুভেচ্ছা রইলো ।
        আমি সত্যিই অনেক অনুপ্রাণিত হলাম। সত্যি বলতে এটি আমাকে অবশ্যই আরো উৎসাহ জোগাবে।
        আপনার প্রতি রইলো কৃতজ্ঞতা ও ভালোবাসা।

    • বিরহ মধুর হয়ে যায়, তুমি যদি দাও।

    • অসাধারণ লেখনী

    • বেশ ভাল লেগেছে অনুভূতির প্রকাশ শব্দের দ্যোতনায়…

Friends

Profile Photo
Sabbir Ahmad
@sabbirahmad90
Profile Photo
Khandokar-Mariatul-Islam
@khandokar-mariatul-islam
Profile Photo
Mir-Qudrot-Addin
@mir-qudrot-addin
Profile Photo
Himel Paul
@himel1881
Profile Photo
Busrana-Alme
@busrana-alme
Profile Photo
[email protected]
@sulekhamitrabnmgmail-com
Profile Photo
Raftak Ruman
@noor-mohammad-nasim
Skip to toolbar