-
নেশা |
নতুন গোধূলি ও রাত্রি আর তোমার দেহের তীব্র ঘ্রাণ
আমাকে মনে করিয়ে দেই কাফের দেশের শরাব।খুব সূক্ষ্ম আওয়াজে সন্ধ্যার রক্তবর্ণ বাতাসে
ভেসে আসে আল্কোনোস্টের সুর ,
তোমার নতুন বর্তমানের গায়ে লেগে আছে আমার
মাতাল , উন্মাদ , বোহেমিয়ান অতীত ভবিষ্যত ।আহা ! সেই ঢের ভালোবাসা আজ দুষিত হয়ে গেছে
প্রণয়ের পচা গন্ধ সমস্ত শরীরে লেপ্টানো ,
বিতৃষ্ণা – ঘৃণায় পাশের চেয়ার খালি পড়ে থাকে ।আহা ! জীবনের সব মূলধন বিনিয়োগ করে
নিয়েছি মৃন্ময়ী অ্যাকুরিয়ামের বন্দি সনদ ,
অবলুপ্ত মহাসর্গিক প্রেম আর কখনো ফিরবে না ;
সব তোমার ধূসর অবিশ্বস্ত হাতের সাফাই ।অমন মিথ্যা প্রেম না দেখালে আরক্ত সন্ধ্যায়
নির্লিপ্তে চলে যেতাম চমৎকার আঁধার জগতে ,
তোমার নেশা থেকে মুক্তি নিয়ে ,গভীরতর অন্ধকারে
পৃথিবীর একনিষ্ঠ আদিম নেশায় মগ্ন হতাম ।তারপর এ জীবনে বয়ে যেত হরেক রকমের ঢেউ
আর দূর থেকে মুখ লুকিয়ে দেখত তোমার মতো কেউ ॥কাজী আদম |
5 Comments
Friends
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
বশির আহমদ
@bashir93
Sabbir Ahmad
@sabbirahmad90
Khandokar-Mariatul-Islam
@khandokar-mariatul-islam
Mir-Qudrot-Addin
@mir-qudrot-addin
Himel Paul
@himel1881
Busrana-Alme
@busrana-alme
[email protected]
@sulekhamitrabnmgmail-com
Raftak Ruman
@noor-mohammad-nasim



পড়তে পড়তে ঘোর ধরে গেল! চমৎকার কাব্যিকতা!