-
তোমাকে না পেয়ে’
_কিশোর কনকতুমি ছিলেনা তোমার তুলনা
মন ভোলানো সুরে আমি যাঁর জন্য গান লিখতাম।
তুমি ছিলেনা সরলতার প্রতিমা
যাঁর চোখে আমি জীবনের প্রতিচ্ছবি দেখতাম।তুমি ছিলে নির্মলেন্দু গুণের ছিঃ মার্কা কবিতা
বোকার মতো যাঁরে আমি জীবনের কবিতা ভাবতাম।
তুমি ছিলে উচ্ছনে যাওয়া শহুরে অষ্টাদশী
ফুলহাতে যাঁর জন্য রাজপথে দাঁড়িয়ে থাকতাম।তোমাকে না পেয়ে অকরুণ অভিমানে কেঁদেছি
রাত পোহালে আয়নায় দেখেছি রক্তবর্ণ চোখ।
তুমি অবৈধ স্বৈরাচারীর মতো দুঃশাসন কায়েম করলে
আমলে নিলেননা ঈশ্বর আমার অভিযোগ।আমি তারপর রোজ রাতে তোমার আত্মার শান্তি চেয়েছি
এবং দুহাতে চেয়েছি আমার মরণ।
ঘাতকের দেশে তবু অলৌকিক ভাবে বেঁচে রয়েছি
অনিমন্ত্রিত যমদূত করেনি আমায় স্বরণ।সময়ের পরিক্রমায় এরপর কোনদিন যদি দেখা হয়
এই অচল নগরীর কোনো রাস্তায়’
তুমি আমায় দেখে চমকে উঠবে জানি
আমি এ’জীবনকে এতোটাই অযত্ন করেছি |যে ভালোথাকার জন্য তোমার ভালোবাসাহীন জীবন বদল
মন থেকে চাই তোমার সে ভালোথাকা হোক।
তোমার জন্য নির্ধারিত রোগ শোক আমার ভাগ্য জুটুক
আমারই হোক কোনো মরণব্যাধি-রোগ।
তোমাকে হারিয়ে আমার বেঁচে থাকার লোভ হয়না
তুমি থাকলে বাঁচতে চাইতাম শতবর্ষ|শেষ ছুটি পাবার আগে তোমাকে শেষবার দেখার খুব ইচ্ছে
এই অন্তর-আত্মা ক্ষণেক্ষণে দিচ্ছে জানান।
যদিও তুমি চলে যাবার আগে কোনো ঠিকানা রেখে যাওনি
সময়ের দরিয়ায় তোমার নামে ভাসিয়ে দিয়েছি আমার গান।শেষ চিঠি আসার আগে দেখে যেতে চাই
রাজপথে বৈরী মরার বিকট চিৎকার……………………………
মানুষের মিছিলে হেঁটে যেতে চাই শহর ছেড়ে বহুদুর |
তারপর কোনো রাতে কালঘুম আসবে চোখে
পূজা-আরতি কিংবা ভোরের আযান শুনে ভাঙবেনা কালঘুম’বন্ধ ঘরে বাঁজবে কবীর সুমন’
যতো দুরে,দুরে-দুরে যাবে বন্ধু
একই যন্ত্রণা পাবে,একই ব্যাথা ডেকে যাবে
নেভানেভা আলো যতোবার জ্বালো
ঝড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে
যতো দুরে,দুরে-দুরে যাবে বন্ধু!05, November – 2022
সতর্কীকরণ⚠️
কবিতার গল্প প্রায় সব জীবনের সাথে মিলে যায়,
মিলে যাবে
তবু
অনুগ্রহ করে কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |10 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



চমৎকার ।