Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 7 months ago

    ভিতর বাহির চরিত্র দুই’
    _কিশোর কনক

    এক ছিলোনা মুখের কথা মনের কথা তোমার
    ভিতর বাহির চরিত্র দুই ছিলো সেই জীবনে।
    মুখে যে কথা বলতে তুমি মনে মনে তা বলতেনা
    তুমি নিজের সাথেই চালাকি করে বাঁচতে গোপনে।
    মুখের কথায় ফুঁটতো তোমার সাদা-শুভ্র গোলাপ
    মনবাগানে কালোগোলাপ ফুঁটতো তুমি জানো’
    মুখে যাঁরে চাইতে তুমি মনেমনে তাঁরে চাইতেনা
    একই স্বভাবে হয়তো তুমি বাঁচো এখনো।
    আমি প্রথম শ্রেণীর বোকা ছিলাম
    এখনো বোকা আছি’
    তুমি খুব সহজেই আমায় দিতে
    পেরেছিলে ফাঁকি।
    তোমার ভিতর বাহির চরিত্র দুই
    মেনেই নিয়েছিলাম’
    তবু আমার ভালোবাসা তুলেছিলে নিলামে।
    আমি আমার চেয়েও তোমায় বেশী ভালোবেসেছি
    তবু জীবন পঁচে গেলো তোমার বদনামে |

    কাক কখনো দ্বিতীয় জীবন মেনে নেয়না
    সৃষ্টির সেরা জীব অসংখ্য জীবন বদল করে।
    এরা নতুন সুখের সন্ধানে বিবেক বিকায় রোজ
    সময়ের ফাঁদে ধরা পরে উপসংহারে।
    তবু সবিনয়ে স্বীকার করছি তোমার মতো কেউ
    এই জীবনে আমায় বাসেনি ভালো……………………..
    তোমার ছিলো ভালোবাসার অসীম ক্ষমতা
    কর্কশ কথার আড়ালে তোমার অন্তরে
    আকাশ জমিন সম ছিলো মায়া মমতা।
    আমি এখনো অবাক হই’
    তুমি আমার মায়ার বাঁধন ছিড়লে কেমন করে??

    আমার মুখের কথা মনের কথা আলাদা ছিলোনা
    জীবন বদল করার পরে তোমার সবই জানা।
    আমি ছিলাম খুব সাধারণ সোজা পথের মানুষ
    তবু হৃদয়ের করুণ আর্তনাদ তুমি মানলেনা।
    মিলিয়ে নিও আমার মতো বাসবেনা কেউ ভালো
    হৃদয়ের সিংহাসনে তোমায় করবেনা কেউ রানী………..
    আমি তোমার চোখের ভাষা মনের ভাষা বুঝি
    ভিন্ন জীবনে জড়িয়ে গেছো চিরতরে তুমি
    অথচ সেই তোমাকে আমি অন্তঃপুরে খুঁজি।
    বুঝতে পারি মানোনি সে জীবনের দৈন্য
    তাই ভালোথাকার জন্য তুমি মনুষত্ব বিকালে |
    ___________________
    তুমি যেভাবে তোমায় চেনো
    তোমার মনে কী চলছে তা তুমি যেমন জানো
    ঠিক সেভাবে নিজের কথা সব মানুষই জানে।
    জাগতিক রীতি জেনে তোমার প্রীতি মেনে
    সম্মানজনক এক সামাজিক বন্ধনে
    চেয়েছিলাম তোমায়…………………………….
    তুমি চাওনি |

    এখন তুমি কেমন করে কথা বলো জানিনা
    তোমার কোনো অনুভূতির হয়নি রাখা খোঁজ।
    আমি আমার খোঁজ রাখছি এমন কথাও ভেবোনা
    খোঁজ খবরের উর্ধে এখন আপোস আর আপোস |

    06, November – 2022

    সতর্কীকরণ⚠️
    কবিতার গল্প প্রায় সব জীবনের সাথে মিলে যায়,
    মিলে যাবে
    তবু
    অনুগ্রহ করে কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মিলিয়ে মানসিক
    অশান্তিতে ভুগবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

    6
    2 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar