-
সুখ আর কষ্ট…
পৃথিবীতে যদি কষ্ট না থাকতো তাহলে মানুষ ‘সুখ’ জিনিসটা কী সেটা হয়তো বুঝতো না।…মানুষ সুখে থাকলে তাঁর কষ্টের কথা ভুলে যায়। হয়তো কষ্টটাকে ভুলে যেতেই স্রষ্টা সুখ সৃষ্টি করেছেন। এই কষ্টের বিভিন্ন রকমভেদ আছে। কোনটা বিরহের,কোনটা সাধারণ কষ্ট আবার কোনোটা ভোলার মতো নয়। এমন কিছু কষ্ট আছে সেটা আপনি সহজেই ভুলে যেতে পারেন আবার কিছু কষ্ট আছে যেটা মাঝে মাঝেই বেদনার মাত্রাকে বাড়িয়ে তোলে। তবে এমন কিছু বেদনা চাপা কষ্ট আছে সেটা কোনোই ভোলা সম্ভব নয়। আপনি চাইলে কিছু কষ্ট-কান্না ভুলে যেতে পারেন কিন্তু অধিকাংশ কষ্টই অন্যান্য সব ধরণের কষ্টটাকে ব্যক্তির মনে ভাঙন সৃষ্টি করে।
….পৃথিবীতে সুখটাকে ক্ষণস্থায়ী মনে হয়…আর কষ্টটাকেই দীর্ঘস্থায়ী মনে হয় এবং সেটা মনেও রয়।……যেই কষ্ট সাময়িক তার বেদনাও ক্ষণস্থায়ী…আর যে কষ্টের ব্যপ্তি দীর্ঘস্থায়ী তার বেদনাও কল্পনাহীন,অব্যক্ত আর অসীম।
…….মনের ভেতর কষ্টটাকে জিউয়ে রেখে মন ভালো রাখা যায় না। কষ্টটাকে….কান্নাটাকে চেপে রাখলে আরো কষ্ট এসে সেটাকে ভারী করে তোলে …এক সময় এর হঠাৎ বিস্ফোরণ জীবনটাকে লন্ডভন্ড করে দেয়।….ব্যক্তির মন এমন জিনিস…যেটা কখনো কখনো আবেগে উত্তাল হয়ে পড়ে…তখন আর তাকে থামানো যায় না।…এর গতি রোধ করা যায় না।…..তাই সব সময় আনন্দ নিয়ে থাকুন। কষ্টটাকে কাছে আসতে দিবেন না।……কিন্তু মনে হয়..কষ্ট এমন জিনিস যেটা ব্যক্তির কাছাকাছি থাকতেই পছন্দ করে।
15 Comments -
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
নোমান খালভী
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মো. রউফুল আলম
@rouful




গভীর উপলব্ধির সহজ প্রকাশ। অভিনন্দন মঞ্চগুরু।