Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years ago

    আমি   খুঁজছি   আমায় 
    এলমেলো  সারাদিন   সারাক্ষণ।
    গোধূলির  আলোয়  সন্ধায়
    জোছনার  গহীনে!
    জন্মের -বৃত্তান্তে,   গন্তব্যের
    বৃত্তে,  শিশির  বিন্দু   থেকে
    ধরনীর     শূন্য  বুকে।
    সবুজবীথি   চোখে  চেয়ে  আছি
    তেপান্তরের   অসীমে;
    হলুদরঙ  মনে  নদীতে
    নেমেছি ,  কিংবদন্তি  তুমিও
    নিখোঁজ  সংবাদে?
    আমি  খুঁজছি  আমায়
    যেখানেই  হারায়   মন,
    দিগন্তের  কাছে ; দূরে  নীলাম্বরে।
    একটু  উষ্ণ  আর্দ্র  ত্বকে
    সংক্রামিত   হোক  প্রেম
    ভালোবাসায়  ডুবে  যা-ই!
    আমি   কোথোয়?
    ধরনীর  অস্তিত্বে 
    খুঁজে  ফিরি  অতলান্ত।
    এখানে  কেউ  কোথাও
    কখনো  কি  খুঁজেছে  আমায়?
    আমি খুঁজছি আমায়
    তোমাদের নিখোঁজ ঠিকানায়?

    5
    3 Comments
Skip to toolbar