-
শাহাদাতুর রহমান সোহেল is with Rehana Akter and 79 others
যব জগ মে আয়ো, জগ হাসে তুম রও
এয়সা করনে কর চলো কে তুম হাসে জগ রও।
– সুফী কবি মালিক মুহাম্মদ জায়সী ((১৪৭৭– ১৫৪২)প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে
তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে,
এমন জীবন তুমি করিবে গঠন
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন
– কবি কাজী নজরুল ইসলামসংগ্রহে: শাহাদাতুর রহমান সোহেল
নীচের এই লেখাটা কমেন্টে আলোচনার পরে সংযোজিত:
ধরুন: বাইবেলে একটা বাক্য আছে, একই রকম বাক্য আল-কোরআনেও আছে। বাইবেলে অবলম্বনে একজন ইংরেজ কবি কবিতা লিখেছেন, আর আল-কোরআন অবলম্বনে একজন আরবী কবি কবিতা লিখেছেন। অথচ কেউ কারো সম্পর্কে জানতেন না। এখানে কে কার থেকে নকল করেছেন? জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। একই সুফী উৎস থেকে কবিতা লিখলে এরূপ মিল হতে পারে। রিস্তো স্মিরনেনস্কি (Hristo Smirnenski) (১৮৯৮ – ১৯২৩) কম্যুনিষ্ট পূর্ব ইউরোপের কবি ছিলেন – তার কবিতার অনুবাদ বাংলায় প্রকাশ হয়েছে। তার কবিতা পড়ে আমি অবাক – মনে হয়েছে সুকান্তের কবিতা পড়ছি। অথচ কেউ কারো সম্পর্কে জানতেন না। উভয়ে একই মার্কসবাদী আন্দোলনে থাকায় এরূপ মিল হয়েছে।
কেউ কেউ ভাবের অভাবে ভুগেন। বাইবেল, কুরআন ইত্যাদির মতো মানব জাতির সাধারণ সম্পদ অনেক আছে। সেসব থেকে সহায়তা নেয়া যায়।19 Comments-
-
ধন্যবাদ! একথাটা আমি উদ্ভাবন করেছি কিনা আমি আসলে নিশ্চিত নই! এর কারন এই কথাটি বিশ্লেষন করলেই বুঝবেন।
আপনার লেখাটি পড়ে মনে হল যে, নজরুল এমন চমৎকার একটি লেখা শুধুমাত্র অনুবাদ করে নিজের বলে চালিয়ে দিয়েছে। কিন্তু তখনি সৈয়দ মুজতবা আলীর একটা লেখা মনে আসলো। সেখানে তিনি মানুষের সৃজনশীলতা নিয়ে বলেছিলেন, যে মানুষের সৃজনশীলতা দুই রকমের হতে পারে। এক মাকড়শার জালের মত অথবা মৌ মাছির সংগ্রহ করা মধুর মত। মাকড়শার জাল নিখুঁত হয় এই বিষয়ে কোন সন্দেহ নাই, কিন্তু টেঁকসই নয়। আর মধু হয় বিভিন্ন ফুলের সমারোহে।
তাই সেই ভেবে এইখানে আমার মনের ভাবনা লিখে দিয়েছি। এবার আপনি ভেবে বলুন আমার উক্তিটি মধু না মাকড়শার জাল। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন! -
@Drako Shajib! ধন্যবাদ! আপনার কাছে গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম। সেটা হলো সৈয়দ মুজতবা আলীর সুজনশীলতা সম্পর্কিত থিউরী। আপনি যে প্রবাদতুল্য কাব্যিক বাক্য লিখেছেন তা আপনারই। এটা আমার মত, ভিন্নমতও থাকতে পারে। হৈমন্তীকা আপনার ঐ বাক্যকে “দারুণ সত্য” বলেছেন। আপনি একটি জ্ঞানগর্ভ বাক্য লিখে হিট। এর চেয়ে বড় পূরস্কার কি হতে পারে?
-
নীচে একটা সংগৃহীত আর্টিকেল দিলাম:
হে নবীন লেখক, বাড়ান আপনার সৃজনশীলতাঃলেখালেখির ক্ষেত্রে সৃজনশীলতা হল অপরিহার্য বিষয়। ভালো লেখার জন্য একজন নতুন লেখককে অবশ্যই সৃজনশীল হতে হবে। সৃজনশীলতা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এটাকে নতুন করে অর্জন করার কিছু নাই। তবে কিছু অভ্যাস মানুষকে তার সৃজনশীলতা ব্যবহারে অভ্যস্ত করে তোলে।
হে নবীন লেখক, আপনার জন্য ১০টি টিপস —
০১) একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দিন শুরু করুন। আপনার লেখার স্থান পরিবর্তন করতে পারেন। কেবল টেবিলে বসে না লিখে বাইরে যান। প্রাকৃতিক পরিবেশে শিথিল ভঙ্গিতে লিখুন।
রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা নদীতে নৌকায় বসে প্রচুর কবিতা লিখেছেন। প্রাকৃতিক পরিবেশ আপনার লেখার ধরন বদলে দেবে।০২) লেখা শুরু করার সময় আপনার অনুভূতি এবং স্বাভাবিক প্রবৃত্তিকে বিশ্বাস রাখুন। আপনার অনুভূতি এবং স্বাভাবিক প্রবৃত্তির ইশারা বোঝার চেষ্টা করুন এবং সে অনুযায়ী আপনার লেখাকে সামনে এগিয়ে নিয়ে যান। লেখার সময় আপনার যুক্তির চেয়ে আপনার অন্তর্জ্ঞান এবং কল্পনার উপর বেশি নির্ভর করুন।
০৩) লেখা শুরু করার পূর্বে ১০ মিনিট কবিতা পড়–ন। নতুন নতুন কবির কবিতা বা ছড়া সংগ্রহ করুন। শিশুতোষ ছড়া সবচেয়ে ভালো। কারণ তাদের প্রাকৃতিক ছন্দ ও গতি আছে Ñ যা আপনাকে সৃজনশীলতার সঙ্গে যুক্ত করবে। আপনার ভেতরের শিশু মনটাকে ব্যবহার করতে শিখুন।
০৪) লেখার সময় শিথিলায়ন মিউজিক ছেড়ে নিতে পারেন। মিউজিকের ছন্দ আপনার লেখার শব্দের ছন্দের মধ্যে প্রয়োগ করুন। প্রিয় কোন গান আপনার লেখার স্পৃহা বাড়িয়ে দেবে।
০৫) লেখার মাল-মসলা যোগাড়ের জন্য ভ্রমণ করুন। নতুন নতুন স্থানে যান, নতুন নতুন লোকের সঙ্গে মিশুন। হঠাৎ লেখা আটকে গেলে আপাতত ক্ষান্ত হোন। আপনার প্রিয় কোন রাস্তায় হেঁটে আসুন। এমনভাবে চারপাশ দেখুন যেন আপনি একজন পর্যটক। আগে দেখেননি এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করুন।
০৬) দিনপঞ্জী লিখুন এবং প্রতি দিন লিখুন। আপনার অনুভূতি এবং চিন্তাগুলিকে লিপিবদ্ধ করুন। পাশাপাশি আপনার চারপাশের মানুষের আচরণ এবং তাদের পারস্পরিক সম্পর্ক লিখুন। এই চর্চা আপনার পর্যবেক্ষণের দক্ষতা বাড়াবে এবং যে কোন পরিস্থিতি লিখতে সহায়তা করবে। দিনপঞ্জী লেখার জন্য একটা আলাদা খাতা ব্যবহার করতে পারেন।
০৭) একটা স্বপ্ন পঞ্জী লিখুন। ওতে দিবা স্বপ্নের পাশাপাশি রাতের স্বপ্নগুলোও লিখবেন। রাতের স্বপ্ন লেখার জন্য একটা আলাদা খাতা বা ডায়েরি ব্যবহার করতে পারেন। এই স্বপ্নগুলো থেকে আপনার লেখার মাল মসলা পাবেন।
০৮) একটা ছোট নোটবুক রাখুন সাথে। যখনই কোন আইডিয়া আপনার মাথায় আসবে, সঙ্গে সঙ্গে লিখে ফেলুন। এই রকম আইডিয়া লিখে না রাখলে পরে ভুলে যেতে পারেন। নিজের স্মৃতিশক্তিকে বিশ্বাস করবেন না।
০৯) সমুদ্র, নদী, পাহাড় বা উদ্যানে ভ্রমণ করুন। আপনার অভিজ্ঞতা সম্পর্কে সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখুন। প্রকৃতি রূপ-রস-গন্ধ বর্ণনা করুন। লেখার মধ্যে আপনার স্পর্শানুভূতি, স্বাদ,শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও ঘ্রাণশক্তি ব্যবহার করুন। সোজা কথায়, আপনার পঞ্চেন্দ্রিয় ব্যবহার করে লেখাকে সমৃদ্ধ করুন।
১০) লেখার সময় লেখার মান নিয়ে ভাববেন না। গড়গড় করে লিখে যান। পুরো লেখা শেষ হওয়ার পর সেটা কয়েক দিন, সপ্তাহ বা কয়েক মাস ফেলে রাখুন। তারপর আবার লেখাটি পড়–ন। এবার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে লেখাটি সম্পাদনা করে নিখুঁত করুন। বার বার সম্পাদনা করার অভ্যাস গড়ে তুলুন। দরকার বোধ করলে পুরো লেখাটি নতুন করে লিখতে পারেন।
শুভ হোক আপনার লেখালেখি।
শাহজাহান শামীম
(চিত্রনাট্যকার ও পরিচালক)
০১৯১২৫৭৭১৮৭ বা ০১৬৮২৩০৩৩১৯
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
@drakoShajib, @হৈমন্তীকা, @আনোয়ার পারভেজ নূর শিশির, @Md Nurnabi Sarker! পোষ্ট এডিট করে প্রয়োজনীয় কিছু কথা যোগ করেছি। দেখতে পারেন।
-
বাইবেল,( কোরআন” ইত্যাদির মতো মানব জাতির সাধারণ (!!!) সম্পদ অনেক আছে- এই সাধারণ সম্পদ কথাটি কী আল কোরআন” এর বেলায় কতোটুকু প্রযোজ্য ? আমার বোধগম্য নয়। একটু বুঝিয়ে বলবেন,আমাকে একটু সহজ শিক্ষা দেয়ার জন্য।
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1


আপনার এই মন্তব্যটি দুর্দান্ত ও শিক্ষনীয় হয়েছে। প্রবাদতুল্য। একথাটা কি আপনিই উদ্ভাবন করেছেন? যদি তা করে থাকেন তাহলে একটা প্রবাদ তৈরী করার জন্য আপনাকে পূরস্কৃত করা উচিত। আসলে এটা এক্ষেত্রে ঠিক যে, ভালো কবি হতে হলে ভালো পাঠক হতে হয়। প্রশ্ন থেকে যায় – এখানে কি বুঝে এই উক্তি করেছেন?

চমৎকার