-
অবাধ্য মন
হালিমা বিনতে খালেক।ভুল করেও ভুল করিসনে মন
রঙ্গ মেলার যশে,
অনেক করে বুঝাই রে মন
থাকিস আমার বসে।অবাধ্য মন কেন উড়িস
মেলে অমন ডানা,
শত বাধা নিষেধ শুনেও
শুনতে চাসনা মানা।স্বপ্ন দেখিস আকাশ কুসুম
যা সাধ্যের বাইরে,
সেই স্বপ্ন যে হবেনা পুরন
তাহাই তোকে কইরে।কেন এমন অবুঝ হসরে
যখন তখন,
সুখ সবার সয়না কপালে
সুখ চাওয়া বারণ।সুখ পাওয়া নয় সহজ সাধ্য
কজনে বা পায়,
স্বপ্ন দেখে সুখের নাগাল
পাওয়া বড় দায়।আগলে রেখে বুকের মাঝে
বোঝাই কত কথা,
স্বপ্ন যখন ভেঙ্গে যাবে
বুঝবি কেমন ব্যাথা।আশা নিরাশার এই ধরনী
সুখে দুখেই রয়,
শুধু সুখের নাগাল পাওয়া
কল্পনাতেই জয়।22 Comments-
-
-
-
-
-
মন শত পাহারায়
মন যত বেঁধে রাখো
মন সে তো হারিয়ে যাবে।
মন কোন অগোচরে
মন সে তো নিয়ম ভেঙ্গে
মন ঠিকই পালিয়ে যাবে।
একদিন হঠাৎ করেই
দেখবে সে তোমাতেই নেই
কোন এক মানুষকে
ঠিক সে খুঁজে নেবেই। -
-
-
“স্বপ্ন দেখিস আকাশ কুসুম
যা সাধ্যের বাইরে,
সেই স্বপ্ন যে হবেনা পুরন
তাহাই তোকে কইরে…” –দারুন সুন্দর মোহনীয় অর্থপূর্ণ কবিতায় মুগ্ধ প্রিয়কবি… এভাবেই হ’তে থাক প্রাণের সাথে প্রাণের ইথার যোগাযোগ, মঙ্গল প্রার্থনায় বিশ্বলোক একসূত্রে গাঁথা হোক… মুগ্ধতা ও শুভকামনা জানাই সকলকেই…
-
-
-
Friends
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
abrar
@abrar
Md. Latiful safi diamond
@diamondsafi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Fazilatun Nesa
@fazilatun-nesa
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas



Very nice poem