-
সেদিন ফাল্গুন মাস
~কিশোর কনকআমি অকৃতি-অধম জেনেও সেদিন,
প্রাণের উৎসবে এলে।
হাত ধরে হাত ছাড়বে জেনেই
রাজপথে হেঁটেছিলে।
সেদিন?
সেদিন ফাল্গুন মাস
এবং আমার সর্বনাশ|যে জীবন মানবতায় বাঁচলোনা
যে জীবন আদর স্নেহে বাঁচলোনা
যে জীবন মায়া-মমতায় বাঁচলোনা
যে জীবন স্মৃতি-বিস্মৃতিতে বাঁচলোনা
যে জীবন কবির প্রেমে বাঁচলোনা।
সে জীবন আজ কোন স্বর্গে বাঁচে
সে জীবন আজ কোন নরকে নাচে
জানতে ইচ্ছে নাই
তুমি সুখেই বাঁচো একজনমে,এটুকুই চাই|যে জীবন বিশ্বাস করলোনা কবিতা
সে মানবী কি করে হয় সবিতা?
যে জীবন ভরসা করেনি প্রেমে
সে জীবন যেতেই পারে থেমে
সে জীবন অবিশ্বাসী বারোমাস।
সে জীবন ধর্মপ্রাণ-নাকি ধর্মহীন
সে জীবন সাম্প্রদায়িক-নাকি অসাম্প্রদায়িক
জানতে চাইনা আর
শুধু চাই বেঁচে থাকুক তাঁর মিথ্যা সংসার|যে জীবন আমাকে ভালোবাসলো
যে জীবন আমার সুখে হাসলো
যে জীবন আমার জন্য কাঁদলো
যে জীবন আমার বুকে মাথা রাখলো
যে জীবন প্রত্যাখান করলো আমায়।
সে জীবন প্রত্যাখ্যাত হবে
সে জীবন নিঃগৃহিত হবে
নিয়তি এমন হলেও,তেমন হোক চাইনা
আজ সপ্তসুরে তাঁর নাম কিছুতেই গাই না|যে জীবন আভিজাত্য বুঝলো
যে জীবন বিলাসীতা খুঁজলো
যে জীবন বিবেকের নির্দেশ মানলোনা
যে জীবন হৃদয়ের দাবী রাখলোনা
যে জীবন মদের নেশায় নতজানু ছিলো
সে জীবন যৌথভাবে তিনপুরুষের তিনভাগে
সে জীবন আমারো ছিলো অনুরাগে
আর কিছু ভাবতে চাইনা
আমার আপন স্বত্বা খুঁজে পাইনা|কবিতার চেয়ে সুন্দর কিছু হয়না
কবির চেয়ে অবহেলিতও কেউ হয়না।
প্রেমের চেয়ে মধুর আর কিছু হয়না
প্রেমের চেয়ে বিষাক্তও কিছু হয়না
প্রতারকের চেয়ে বড় নরকীঁট নরকেও থাকেনা।
যে জীবন মিথ্যায় পরিপূর্ণ
যে জীবন সতিত্বে শূন্য
যে জীবন দখলে বেয়াকুব সুখি
আমি সে জীবন হারিয়ে সুখিচোখে দুঃখী||অমানুষ আর মানুষের পৌরাণিক পার্থক্য বোঝাও?
বোঝাও জীবন-দৈন্য?
আমি আকাশমুখী-শূন্য||ছোট্ট একটা দেশ,একই হাইওয়েতে ছুঁটবে গাড়ি
খুলনা টু ঢাকা
দেখা না হোক চিরচেনা শহরে।
কবি এবং কবিতা দেবী দর্শনে বিমুখ
এবং এমনই হওয়া সমীচীন নয় কী?
কারণ?
এখন ফাল্গুন মাস নয়|
এখন কবিতায় ফুল ফুঁটেছে
এখনই বিরহবর্ষের বসন্ত||05, May 2022 | Khulna
Record Label : Labonnow Entertainment5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



চমৎকার লিখেছেন