Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years ago

    কিছু   মানুষ   সমুদ্রের  কাছে  যায়
    সমুদ্রও   চলে  আসে  নিমন্ত্রণ  ছাড়া!
    ঢেউয়ের  লহরি  বুকে  চেপে,  তরুন
    নবীন  প্রেমে  বিমোহিত   হ’য়ে।
    আজ-কাল  যখন  তখন   ভুমিকম্প,
    জীবনের  আস্বাদন   একঘেয়ে,  ভুস্তরে
    আলোড়নঃ মানুষ  বড্ড  বেসামাল।
    ইচ্ছে  খুশীর   রাজত্বে!  এখন  নদীরা
    কাঁদে,  মানুষের  চোখে,  শুকিয়ে  শীতে।
    কিন্তু  মানুষ  সমাবেশে  থাকে, মিছিলেও
    মিশে  যায়, আসলে  মানুষ  এখন
    নিয়ন্ত্রিত,  ভালো-মন্দ,   ভালো  নিজের  মতো।
    কেউ  কেউ  কেউকেটা  হ’য়ে  যায়,
    কারো  অযোগ্যতা   যোগ্যতা!
    আসলে  সবাই  এখন  কথা  বলে
    শোনে  যারা   কম  শোনে;
    কেবল  বধির  যারা,  বেশ   আছে  তারা।
    এ-সব   জেনেই   চোখ   নেশায়,
    মুদিতে  আঁখি , ডানামেলে   হৃদয়
    তবুও  বালিয়াড়ি  বুকে  অব্যক্ত 
    এক 
      স্বপ্ন  কবির ।
    কখন  যে   ঘুম  আসে   কে  জানে?

    10
    7 Comments
Skip to toolbar