Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    • 3 years, 11 months ago

    “মাধবীলতা”
    __________

    অ-নে-ক প্রহর কেটে গেল-অপেক্ষা’র প্রহর অবসানে,
    তুমি নেই-
    যা বলার ছিলো-হলো না আর…….বলা!
    ফিরে এলো ক্লান্তির গোধূলি’তে;
    গ্লানি ভরা শরৎ সন্ধে-ধূসরিত ছায়া।

    অভিমানী,
    আমার আকাশে অনুভূতি’র শূন্য পরসে-
    অনুভূত তোমারি শুভ্রতা….. শুভ্র মেঘের মতো-সুতো কাটা ঘুড়ি!
    দেখো চেয়ে-তবুও ফিরে পাই আলোকিত এ’জ্যোৎস্নায়…. দূর নক্ষত্রে আমারি হৃদয়;
    শরৎ গালিচায় ঐ’ভাঙ্গা চাঁদের বুকে যখন তুমি চাঁদনী।

    আজ আশ্বিনের আকাশে প্রদীপ্ত শতশত নক্ষত্র!

    দেখো হে চেয়ে……..নীরব-রাত্রি,
    তোমার কোমল কুঞ্জে এসেছি-
    শিশির ভেঁজা-সবুজ ঘাসের আলতো পরসে;
    ভালবেসে-সিক্ত হতে এমনি জ্যোৎস্নায়……আমি।

    নিবেদিতা,
    তুমি কুয়াসান্ন স্তব্ধ প্রকৃতি’র হিমেল তরঙ্গে-
    অনুভূত এক সুপ্ত-পৃথিবী!
    ভালবাসি-ভালবাসি হয়তো শুধু’ই তোমাকে-
    অনুভবে খুঁজে পাই যতো-ঝাপসা ধোঁয়ার মত; একাকী ক্ষণে…… আমার নীরবতা।

    শোন গো মাধবীলতা,
    নীরব জ্যোৎস্না’য় আমি একলা!
    নক্ষত্র জ্বলা…….. মধুর এ-কুঞ্জ………
    কুঞ্জলতার বনে নীরবে গিয়েছে যখন হারিয়ে-
    জোনাকি’র আলোর মতো;
    মোর-বিষণ্ণবদন-নির্ঘুম -নিভৃত রজনী।

    #D_K_MAHANTA

    16
    17 Comments

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar