Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • #কবিতা
    বিশ্বাস রেখ

    আমৃত্যু ভালবেসে যাব,ভালবেসে যাব হাশরের ময়দানে।
    ভালবেসেই বিলীন হবো,হবো জলন্ত ভিসুভিয়াস।
    উন্মাতাল সুনামি হয়ে ভাসিয়ে দেব,বদলে দেবো।
    ছাড়িয়ে যাব এভারেস্টের উচ্চতাকে,
    একমুহূর্তে বুক পকেটে পুড়ে ফেলব বিশাল আটলান্টিককে।
    তোমায় ভালোবেসেই হবো সুবিশাল,
    সেই বিশালতায় পরাজিত মজনু লুকাবে কোথাও।
    গুলবাগিচা হয়ে সুবাস ছড়াবে ইতিহাসের সবগুলো রণক্ষেত্র,
    জোড়পুর্বক অবসরে পাঠানো হবে এরিসকে।
    পপির প্রতিটা ক্ষেত্র ভরে উঠবে গোলাপে গোলাপে।
    বিলুপ্ত করে দেব সব বৈশ্বিক পলিটিকাল এজেন্ডা আর তাঁবেদারি কর্পোরেট কালচার,
    বিল্ডারবার্গ গ্রুপ ব্যস্ত হবে ভালবাসার বৈশ্বিক বিপণনে।
    আমি ভালোবেসেই যাব,চলবে ভালোবাসার এই ম্যারাথন,
    যার নেই কোন ফিনিশিং লাইন।
    বিশ্বাস রেখ আমি ভালোবেসেই যাব,
    বিশ্বাস রেখ আমি বদলে দেবই।

    5
    6 Comments
Skip to toolbar