Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • প্রশ্নহীনতার প্রশ্ন

    কতটুকু দূরে থাকলে ভুলে থাকা যায়,
    কতখানি নিঃসঙ্গ হলে আমি তুমি হীন হবো,
    উত্তরীয় ঝিরি বাতাস কতটুকু পথ পারি দিলে তোমার স্পর্শে কাতার হয়ে আমায় আর ছোবে না,
    তোমার জোছনার ব্যাপ্তি কতটুকু হলে অমাবস্যা হবে আমার আকাশে,
    আর কত শত আশা ভংগের পর আমি হবো নিরেট নিরাশা বাদী,
    বিশ্বাসের দোলাচালে,অবিশ্বাসের সাথে আর কতো সংগমের পর হবো বিশ্বাস ঘাতক,
    অস্তিত্ব আর কতটুকু হারালে হবো নাস্তিক,
    পরাজয়ে আর কতো হারালে হয়ে ওঠা হবে নিস্ব,
    প্রশ্নগুলো সময়ের সাথে হয়ে ওঠে অবান্তর আর অশ্লীল,
    তবুও বড় বেয়াড়া মনে প্রশ্ন জাগে অবিরত,
    জীবনের কোন মোড়ে আসলে হওয়া যাবে প্রশ্নহীন।

    6
    6 Comments
Skip to toolbar