Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রেয়সী তুমি বেরিয়ে এসো

    এ কেমন দহনকালে,
    কেমন লীলা খেলা।
    সহস্রাব্দের সূর্য হল ম্লান।
    বিসন্ন বাতাসে পাতা কাটা ঘুন পোকাদের ঘ্রাণ।
    প্রেয়সী তুমি বেরিয়ে এসো,
    দজায় করাঘাতে,
    রক্তিম প্রতিমায়,
    হাতুর কাস্তে সকালে জীর্ণ প্রেমের মোড়ক ছুঁড়ে ফেলো।
    প্রেয়সী তুমি বেরিয়ে এসো।
    তোমার রঙচটা শাড়িতে,
    হায়েনার অশুভ প্রেতাত্মা, বিস্বাদ লোল।
    প্রেয়সী তুমি বেরিয়ে এসো।
    জ্বালো, আগুনের মন্ত্রে,
    আরো আগুন জ্বালো।
    প্রেয়সী তুমি গ্রাস করো সর্বভুক পৃথিবীর,
    প্রাচীন রাজপ্রাসাদ।
    প্রেয়সী তুমি রক্তের প্রলয় ডাকো,
    রক্তের প্লাবন আনো প্রিয় প্রতারিত বসুন্ধরায়।

    5
    7 Comments
Skip to toolbar