-
জীবন ঘড়ি
জান্নাতুল ফেরদৌসীটিকটিক ঢংঢং —
সারাদিন পেশাদার,
চালাইছে কাটা তার ।
নেই কোনো অজুহাত,
থামে না-কো চলা পথ।
দম ছাড়া চলে সে,
একটানা ক্লেশে।
মরচে পড়া ইঞ্জিনে
হাঁপ ছেড়ে থামে সে ।
রংবেরঙের ফেস্টুনে
আঁকা যত খ্যাতি তার,
ভবের হাটে ঘুরে ফিরে
বিলীন হবে অন্তঃসার।
আসবেনা শুনে তায়,
কী ছিলো দ্বিধা হায় !
সময় থাকতে তারে
যতনো করিও,
নেবে না সাথে করে
দিলে যত সুপেয় ।7 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t



“দম ছাড়া চলে সে,
একটানা ক্লেশে।
মরচে পড়া ইঞ্জিনে
হাঁপ ছেড়ে থামে সে”
সকলেরই জীবন অর্থপূর্ণভাবে সমৃদ্ধ হোক… কবিতায় অসীম মুগ্ধতা ও শুভেচ্ছা জানাই কবি…