Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকারের আলো
    এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই

    রহিম সাহেব প্রবল মনোযোগে গত কালকের পত্রিকা পড়ছেন। বাসী পত্রিকার পড়ার মজা অন্য রকম। তিনি সব সময় বাসী পত্রিকা পরেন। অদ্ভুত আনন্দ। বাজারে সব কিছুর দাম চড়া। খেলার মাঠে যুদ্ধের বাতাবরণ। তবে যে খবরটি তিনি বেশ মনোযোগ দিয়ে পড়ছেন টা হল একটি ধর্ষণ সংবাদ। তিনি এ খবরটি মনোযোগ সহকারে তিন বার পরেছেন। সাংবাদিক সাহেব খুব রগরগে ভাষায় খবরটি লিখেছেন। সাথে ভিকটিমের ছবি। এ রকম রসাল বর্ণনা সহজে পাওয়া যায় না। ঘটনাটি ঘটেছে বাসে। বাসের একমাত্র যাত্রী মেয়েটিকে ড্রাইভার, হেলপার সহ তিন জন সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করেছে। পরশু রাতের ঘটনা। রাত একটার দিকে গাড়ির অন্যান্য যাত্রিরা নেমে গেলে পর হেলপার বাসের প্রধান দরোজা আটকে দ্যায়। মেয়েটি একটি সালোয়ার কামিজ পরে ছিল। রহিম সাহেব মনোযোগ দিয়ে খবরটি পড়ছেন। বেগানা ওউরাত। হিজাবের কোন বালাই নেই। সব কিছ খুললাম খুল্লা। এদের সাথে হবে না তো কাদের সাথে হবে? খবরটি পড়তে পড়তে রহিমা সাহেব নাক চুলকান। তার নাকের পশম গুলো ছিঁড়ে ছিঁড়ে বের করেন। তার বয়স সত্তুর পেরিয়ে আরো দুই বছর। তবু তার অনন্ত জীবনী শক্তি। রহিম সাহেব খবরটি পড়তে পড়তে পা টেনে বসেন। লুঙ্গির ভেতর হাত ঢুকিয়ে দেন। তার চোখ জ্বলজ্বল করে ওঠে। এদিকে নিচের তলায় কালো একটি বিড়াল ইদুর মেরে মুখে চেপে বসে থাকে।

    4
    3 Comments
Skip to toolbar