Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 6 months ago

    বুনো ফুল
    হালিমা বিনতে খালেক

    আমি বুনো ফুল
    নাই মোর কুল,
    ঝাড়ে জঙ্গলে ফুটি আমি
    আমায় দেখে কেউ
    হয়না মশগুল,
    আমি বুনোফুল
    আমায় তুলে কেউ
    গুজেনা খোঁপায়,
    বরণ ডালা সাজাতে
    কেউ, খুজেনা আমায়।
    আমি বুনো ফুল
    রুপ আমারও আছে
    আছে মিষ্টি সুবাস
    তবে কেন না তাকিয়ে
    কর উপহাস।
    অগোচরে জন্ম বলে
    কর কেন হেলা,
    কাননে খোজ ফুল
    কেটে যায় বেলা।
    এতো টুকু চেয়ে দেখ
    রুপের সমাহার,
    লতা পাতায় জন্ম বলে
    হেলা নয় আর।
    গোবরেও পদ্ম ফোটে
    করিও না হেলা,
    জ্ঞান গরিমায় পুর্ণ সে
    দেখ এক বেলা।
    পংকিলে জন্ম নেয়
    কত মহিয়ান,
    নিজ গুনে বেড়ে যায়
    তার সম্মান।
    জন্ম যেথায় হোক
    গুনে হয় বড়,
    যথা তথা জন্মিলে
    হেলা নাহি কর।

    8
    14 Comments
Skip to toolbar