Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 6 months ago

    সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

    বিজয়ের গান

    সাহসী জননী মাগো,
    আজ তোমার আঁচল ক্রোড়ে
    নিয়েছি ঠাঁই কী শান্তির ডোরে!
    বাহান্ন থেকে একাত্তর,
    বারে বারে বিঁধেছে শর।
    কত হিংস্র হানাদার শ্বাপদ
    তোমায় সবুজ অলিন্দ করেছে ক্ষত!
    বুকের মাঝে জ্বলেছে অনল,
    আঁখির পাতায় ক্ষুধিত গরল
    সইতে পারেনি আর মায়ের অবমান,
    তাইতো ঝলকে উঠেছে দামালের তরবারির শান।
    হে হিংস্র দানবেরা,
    ভেবেছ কী মোরা
    তোমাদের স্বৈর শাসনের পিস্টনে
    নির্জীব হয়ে সব স্বপ্নসাধ বিসর্জনে
    মাটির পুতুল হয়ে কাঁচের দেয়ালে
    মৃতের কান্না রাখবো আগলায়ে?
    দেখেছ নিরস্ত্র ভীরু বাঙ্গালীরে-
    দেখনি তারে অভীক শিরে।
    প্রদীপ্ত নেতার সন্মোহনী আবাহন
    করেছে বিদ্রোহের শিখা প্রজ্জ্বলন
    এদেশের মাটির সোনার রতনেরা
    ন’মাসে ভেঙ্গেছে লৌহ অর্গলের বেড়া।
    ফুটাতে ফুল আটকোটির কাননে
    কাঁটাভরা বীথিকায় হেটেছে রক্তাক্ত চরণে
    টুটায়ে সব অর্গল সব অবরোধ
    সুপ্ত লাভা মিটিয়েছে রক্তের প্রতিশোধ
    সোনার সন্তানদের দূর্বার শৌর্য
    প্রাণ দিয়ে এনেছে রক্তিম সূর্য
    আঁচলে থাকা রক্তের জলাধার,
    কর্তিত করেছে হায়েনার হাতিয়ার।
    হে বীর সেনা, বীরাঙ্গনা,
    তোমাদের ত্যাগে পুষ্পিত আজ বিজয়ের রঙ্গনা।
    তাই লহ সশ্রদ্ধ সালাম হৃদয় ভরি,
    আজিকার দিনে বারে বারে তোমাদের স্মরি।
    তাই বিজয় মানে লাল সবুজে শোভিত পতাকা,
    অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের অগ্নিশলাকা।
    বিজয় মানে তপ্ত দাবদাহের পরে,
    প্লাবিত হওয়া রিনিঝিনি বৃষ্টির নির্ঝরে।
    বিজয় মানে ঝড়ের পরে শান্ত মেঘ,
    বিজয় মানে মায়ের স্নেহমাখা আবেগ।
    বিজয় মানে সত্যের পথে শুভ্রতার জয়,
    চূর্ণ করে রুদ্ধ সকল শিকলের বলয়
    আকাশে উড়ন্ত মুক্ত বিহগের হাসি।
    কিষানের বুকে সোনালী ফসলের রাশি,
    বিজয় মানে ঝিলিমিলি রৌদ্রের রঙ্গনা
    ঘন নীল গগনে শুভ্র অভ্রের মুক্তোকণা।
    বিজয় মানে লক্ষ তারার আলোর নহর,
    রক্তে ভেজা যাতনার পরে প্রার্থিত শান্তির প্রহর।
    বিজয় মানে অবিচ্ছুরিত পুষ্প পাঁপড়ির উন্মীলন
    এলোমেলো অনিলে প্রজাপতির পাখার উড্ডয়ন।
    বিজয় মানে দুমুঠো ভাতের প্রশান্ত স্বাদ
    অমাবশ্যার পরে ভরা পূুর্ণিমার জোৎস্নার আহলাদ।
    হে শহীদ ভাইবোনেরা,
    দেশমাতৃকার অভীক বিহগেরা
    তোমাদের ত্যাগ রয় যেন অনি:শেষ
    মরমে মরমে যেন ভালবেসে এ দেশ,
    লাল সবুজে খচিত এ পতাকার মান
    বিশ্বের বুকে রাখি চির অম্লান।।

    11
    18 Comments
    • চমৎকার &শুভেচ্ছা।

    • জয় হোক মানবতার।

    • “বিজয় মানে তপ্ত দাবদাহের পরে,
      প্লাবিত হওয়া রিনিঝিনি বৃষ্টির নির্ঝরে।
      বিজয় মানে ঝড়ের পরে শান্ত মেঘ,
      বিজয় মানে মায়ের স্নেহমাখা আবেগ।
      বিজয় মানে সত্যের পথে শুভ্রতার জয়,
      চূর্ণ করে রুদ্ধ সকল শিকলের বলয়
      আকাশে উড়ন্ত মুক্ত বিহগের হাসি।” মনের জমানো আবেগগুলোকে শব্দ দেয়ার জন্য একরাশ ভালোবাসা! বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন কবিপ্রিয়!

      • অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অসাধারণ আপনারা! আপনাদের ঔদার্য ও আলোকিত আত্মার প্রতি রইল অকৃ্ত্তিম শ্রদ্ধা ও ভালবাসা। অনেক অনেক ভাল থাকবেন সবাই।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 December 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • কবি আপনাকে অভিনন্দন জানাই

    • @Md. Mynuddin Hawlader অনেক ধন্যবাদ।

    • ভালো থাকুন নিরন্তর।

    • অসাধারণ সৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃজন

    • মহান বিজয় দিবস এর শুভেচ্ছা রইল।

Skip to toolbar