Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 11 months ago

    এখন মানুষ আসে, বসে,
    গল্পে’র ঝুলিতে! সকলের
    অনেক কথা জেনে , মনে
    হয় পৃথিবীর সকল প্রগতি এখানে।
    দুঃখ কষ্টের, অভিধানে, আনন্দ ও
    অবিরাম, মন খুলে নিঃশ্বাসের
    বাতাসে, বেঠকি আয়েশ।
    সকলের চেতনায় সময়ক্ষেপণ
    অনেকের গোপন জীবন কাহিনীর,
    স্তরে স্তরে তাঁর বিন্যাস, নব ।
    তবুও স্বভাবজাত প্রবৃত্তি থেকে
    ভুলে যাওয়া ইতিহাসের পাতায়,
    মনন শৃঙ্খল ভেঙে চলছেঃ
    আমাদের চেতনার ডমরুধ্বনি!
    ভিন্ন অবয়বে বাচিক শিল্পীর মতো,
    কিংবা জোঁকার সাদৃশ্যকরণ!
    আসলে মানুষ গল্পের শুরু ;
    জীবনের অন্তমিল নিয়েঃ
    আঙ্গিক ভিন্ন সমীকরণ এক।

    7
    3 Comments
Skip to toolbar