-
লুটপাট
চোখে চোখে লুটপাট,
সহস্র শব্দের ভিড়ে।
তোমার আমার গোপন প্রণয়,
বেতার তরঙ্গে হয়েছে ফাঁস।
বোকা মানুষের দল,
ভাবে খুব ভালবাসার আভাস।
আসলে গোপনে নিপীড়িতের কথা বলি।
রাস্তার ডাস্টবিনে পাগল কুঁড়িয়ে খায়,
সহস্র ছিন্নমূল যোদ্ধার বস্তিতে আবাস।
দলে দলে শবদেহ রাস্তায় পরে থাকে,
আমদের ভালোবাসার আলাপনে,
সে কথাই ভাসে।
যুদ্ধের বন্দি, উদ্বাস্তুর দল,
সব হারিয়ে সহায়হীন, সর্বহারার আকাল।
তোমার আমার গোপন প্রণয়,
বেতার তরঙ্গে হয়েছে ফাঁস।
বোকা মানুষের দল,
ভাবে খুব ভালবাসার আভাস।
নগ্ন ধর্ষিতার মৃতদেহ,
চোখে চোখে ভাসে।
বোকা মানুষের দল,
ভাবে খুব ভালবাসা করে।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


সকল নৈরাজ্যের অবসান চাই।