Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 5 months ago

    আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

    শিল্পের কারিগর
    হালিমা বিনতে খালেক

    বাবুই পাখি, বাবুই পাখি
    শিল্পের কারিগর,
    কেমন করে বুনো বাসা
    বলবে তার খবর?

    আপন ঠোঁটে কঠোর শ্রমে
    বানাও নিজের ঘর,
    ঝড় বাতাসে নিশ্চিন্তে
    থাকো জীবন ভর।

    নিপুনকাজে গড়ো বাসা
    পাতার নিপুন ভাজে
    তার পর তা ঝুলিয়ে রাখ
    পাতার ডগার মাঝে।

    কতই না শ্রম দিয়ে করো
    পাতার কারুকাজ,
    দেখায় কত অপরুপ
    পাতার এমন সাঁঝ।

    পাতার ঘরেতে কাঁদা গুজে
    তাতে বসাও জোনাক
    আলোর অভাব মিটে তাতে
    মানুষ জেনে অবাক।

    সেই ঘরেতে ডিম পেরে
    ফোটাও কত ছানা
    ঝড় বাতাস হোক না যতই
    পড়তে তাদের মানা।

    ইটের ইমারত নয়
    ঠোঁটে গড়া বাসা,
    দেখতে খুবই ভালো লাগে
    পাতার ঘর খাসা।

    9
    20 Comments
Skip to toolbar