Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ভুলতে হবে

    ভুলতে হবে, ভুলতে হবে,
    স্মৃতিগুলো সব ভুলতে হবে।
    খুলির নিচে করোটিতে, বুকের পাশের বুকপকেটে,
    লুকিয়ে থাকা হৃদয়টাকে ভুলতে হবে।
    যন্ত্রণা সব সইতে হবে।
    ভুলতে হবে, ভুলতে হবে,
    সহস্র স্মৃতির সমাহার আপন মনে ভুলতে হবে,
    গভীর ঘুমে ডুবতে হবে।
    স্বপ্নে তোমার সাথে না বলা কথা হবে,
    গভীর ঘুমে ডুবতে হবে।
    কারণ কাল সকালে সব ভুলে ব্যাঙ্কে বসে কাগজগুলো গুণতে হবে।

    3
    6 Comments
Skip to toolbar