-
শীতলতা
………………………………………‼
শীতের সন্ধ্যায় ,
রাস্তায় , মোড়ে , অলিতে – গলিতে
অসহায় কুকুরগুলো একটু উষ্ণতার আশায়
কেমন করে যেন নিজেই নিজের ভিতর কুকড়ে থাকে ।।
তেমন করে ,
আমিও কুকড়ে থাকি লজ্জায় , যন্ত্রনায়
যখন দেখি পথচারীকে গাড়ীর চাকায় টানতে – টানতে একদম
মেরেই ফেলে ।।
তার মাঝে,
কেউ কেউ আটকানোর চেষ্টা করে
কেউ কেউ ছবি তোলে
কেউ কেউ এড়িয়ে যায়
আমরা !! কবে থেকে ! কখন থেকে
এমন ভোতা হয়ে গেলাম ।
ভাবি আনমনে ক্ষনে ক্ষনে !
আবার যখন দেখি কেউ কেউ শেষ পর্যন্তও থেকে যায়
অচেনা – অজানা মৃত মানুষটার সাথে
তখন আশায় বুক বাধিঁ
হূঃ !!
কেউ তো ছিল
কেউ তো ছিল !
আবার ও
লজ্জায় কুকড়িয়ে থাকি কোনটা ঠিক বুঝতে পারিনা বলে ,
যখন দেখি,
নিঃসন্তান দম্পতি মা – বাবা ডাক শুনার আশায়
অপরাধীর সন্তান, আধুনিক পতিতার সন্তান,
নিজ পরিচয়ে বড় করে , লালন – পালন করে
সত্য গোপন করে অন্যায়ের বংশ বিস্তারে
সাহায্য করে ।।
অথচ !!
কত অসহায় মানব শিশু
একটু ভালবাসার জন্য
একটু আশ্রয়ের জন্য
পথে পথে কাতরাচ্ছে
কখনও অভিমানে
কখনও হতাশায়
কখনও বুক ভরা আশায় !!
আর !!
ভালোবাসার অপরাধে
লজ্জায় !! যন্ত্রনায়
অপরাধী হয়ে !
বেকুব হয়ে !
বোকা হয়ে !
আমিও মাঝে মাঝে গলির ঐ কুকুরগুলোর মতো নিজেই
নিজের ভিতর কুকড়ে থাকি !! ডুবে থাকি !!
একটু নরম – পরম উষ্ণতার আশায় ।।
……………………………………………………………………………………💙‼11 Comments-
-
চোখ বন্ধ করে নিজের ভিতর অনুসন্ধান করলে পরম উষ্ণতার ছোঁয়া পাওয়া যায় । মানুষের আত্মা !! আত্মার সাথেই সৃষ্টিকর্তা সংযোগ স্থাপন করে । ঐ সংযোগ বা ফানাহ্ এতেই মানুষ জেগে উঠে সত্যর সন্ধানে , ন্যায়ের সন্ধানে ।। আবার বিবেক ও ধরতে পারেন । পৃথিবীতে পরম উষ্ণতা বিভিন্ন ভাবে ঝরছে শুধুমাত্র আমাদের আত্মার শীতলতার জন্য ধরতে পারছিনা ।। ধন্যবাদ ।।
-
-
-
-
-
-
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
যুবক অনার্য
@jajan
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
AdabenTatali
@adabentatali


‼
লেখাটা খুব মর্মস্পর্শী… মনের কোমলতম জায়গায় গিয়ে পরিচিত অনুভবের ছোঁয়া রাখছে… ভালো, মন্দ আর আনমনা অনুভব…! কত প্রকরণের ‘সত্যি’র সম্মু্খীন এই মানবজন্মে আমাদের হ’তে হয়, সেটা আবার উপলব্ধ হ’লো কবি…
“আমরা !! কবে থেকে ! কখন থেকে
এমন ভোতা হয়ে গেলাম ।
ভাবি আনমনে ক্ষনে ক্ষনে !”…
দিনান্তে অন্তরের এসব তৃতীয় পক্ষ আমাদের’কে সংসারে তবুও সম্প্রসারিত ক’রে জীবন প্রবাহ অব্যহত রাখে… সত্যিই কি পরম উষ্ণতা ব’লে কিছু আছে এ পৃথিবীতে…!