-
শব্দ কারারুদ্ধ আজ অব্যক্ত অবরুদ্ধতায়
বেদনার্ত ভাষা আজ নিরুপায়, অসহায়
কোন পাপে কাঁদছে, পুড়ছে হৃদয়
নিভৃত দূরত্বে, নিরালম্ব নিরালায়।
এমন সঙ্গীন সময় কঠিন পবন
বিক্রি হচ্ছে সম্পর্ক সারাক্ষণ
এখন শান্তি সন্ত মন
বিরুদ্ধ পরিবেশ;
নির্বিকার স্বভাবে তপ্ত দেহমন।
তব আঁখি দোঁহে
মৃত্তিকার আগুন দেহে
জীবনের স্বাদ বিষাদ
আজ কৃষ্ণ নিনাদ।
এ ভুল জীবন আমার
সকল ভুলের সাকার।
মম অন্তরে অনল বাঁশি
কাঁদিছে দিবানিশি
তব নিখিল আঁখি তাঁহার
জগতের পার হতে
জগতের পারাপার
এপারে ওপারে
করছে হাহাকার।
খেলা শুধু নিখিলের
অনন্ত মহাছায়
তিমির নিবিড়ে
অনঙ্গ পুড়ে যায়।3 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah

আমার ছন্নছাড়া,ভাঙ্গাচুরা রাতগুলাকে কাব্যিকতা মিশিয়ে বিষণ্ণ করে দেয়ার জন্যে অবিরাম ভালোবাসা কবিপ্রিয়!