Profile Photo

Rudraj PlabanOffline

  • Plaban
  • দূরের মানুষ
    রুদ্রজ প্লাবন

    আমি আর তোমার ঘুম ভাঙাতে
    হব না ভোরের আলো।
    হব না, হব না, শিষ দেয়া পাখিটি।

    তোমার চাওয়া-পাওয়ার সাথী
    সকল দুঃখে ব্যাথার ব্যাথি
    তোমার টেবিলে রাখা লাল গোলাপটি।

    হবনা জোনাকির ঐ মিটমিটে আলো
    তোমার নাকি লাগে বেজায় ভালো
    যখন সন্ধ্যা নামে তোমার বাড়িতে।

    ঝিঝির ডাক আর হবনা ভর দুপুর বেলাতে
    হবনা চির অলস দুপুরে তোমার হাতের বই খানি।

    হবনা ঘুম ভরা চোখে মোটা কাজল রেখা।
    ধুলি ধুসরিত পথে হবনা তোমার পদাঙ্ক অনুসরনকারী
    একটু থেমে থেমে বওয়া মৃদু বাতাসটিও আর হবনা
    হবনা মিষ্টি কোন মধুর গন্ধ।

    4
    2 Comments
Skip to toolbar