Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 10 months ago

    শর্ষে সবুজ মাঠ ডাকছে
    ডাকছে নদীর বাঁক;
    ডাকছে দূরের শ্যামল গ্রাম
    বাজছে মনে ঢাক।
    তেপান্তরে হারিয়ে যেতে
    ইচ্ছে খুশীর বনে
    হারিয়ে যাওয়ার ভয় করিনা
    হারাই হৃদি রণে।
    আজকে ঢেউ উঠলো বুকে
    রঙ্গিন ঘুড়ির চোখে
    দিগন্তের ঐ আকাশ আমায়
    উড়িয়ে নেব , সুখে।
    শিশির ভেজা কচি পাতায়
    উড়িয়ে ভোরের ঘুম
    আলতোভাবে মাড়িয়ে যাব
    কুয়াশার মেঘ দিন।
    ঠান্ডা নদীর শীতল জলে
    সূর্য রাঙা দলে
    টগবগে তরুণ সবাই
    নামবো দলেদলে।
    খেজুর গাছের গাছি হবো
    সুখের রস পানে
    ছুটবো সবাই ইচ্ছে মতো
    আনন্দ মৌ বনে।
    হারিয়ে যাওয়ার ইচ্ছে
    নদী সদাই বহমান
    জীবনে চাই বিহঙ্গের সুখ
    নতুন ধানের ঘ্রাণ।

    7
    4 Comments
Skip to toolbar