-
সময়ও দৌড়ে গেছে কুকুরের মতো
কিচ্ছু টের পাইনি আমি, কিচ্ছু।
হেডফোনটাও কানে গোজা ছিল
শুনিনি কিছুই
নদীটাও চিৎকার করে আত্মহত্যা করলো;
আত্মাহুতি দিলো পাহাড়ি সুউচ্চ ঝর্ণার শামুক
থেঁতলানো শরীর, জিহ্বাটা সাড়ে সাত হাত
অসাড় চিন্তায় শকুনের দুয়ারে নিখিল জগৎ
তাও কিচ্ছু টের পাইনি আমি, কিচ্ছু না
আমি অনার্য কেঁচো; জীবন বলতে সাদা ভাত।যারা দেখলো ব’লে সত্যে মিথ্যায় সময় লিখলো
বক্তৃতা দিলো অযুত পৃষ্ঠার মুখস্থ হলুদ বমি
আমি তাদের মতো নই তো ভ্রমর,
আমি সময়ের কফিনে রাখা অর্বাচীন এক মমি।কিচ্ছু টের পাইনি আমি, কিচ্ছু
সময়ও দৌড়ে গেছে কুকুরের মতো
হেডফোনটাও কানে গোজা ছিল
তবুও শুনিনি ফোনের ওপাশে বাবার দীঘল শ্বাস
দেখিনি কিচ্ছু,বানরের মতোই দৌড়ে গেল মাস।দেখিনি তো হৃদয়ে- সরিষার ক্ষেতে শিশু রোদ আলো
দেখিনি সেই নারীটিকে-যার হৃদয় সমুদ্র ব্যাথায় কালো।কিচ্ছু টের পেতে না পেতে
আমি আবার নখের মতো জন্মাই
রক্তাক্ত করি আমারি বুক।অনেক না দেখা, ঋণের মতো ভারি হয়
কেউ উম খুঁজে ফিরে সময়ের কোছড়ে
আমিও খুঁজে যাচ্ছি আজ একনাগাড়ে
সমুদ্রের হারিয়ে ফেলা আংটির মতো একটা জীবন।
বোধহয় আজকাল কতো কি হারিয়ে ফেলেছি আমি
কিচ্ছু টের পাইনি; কিচ্ছু।5 Comments
Friends
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Ashik Mokami
@ashikmokami
রেহমান স্বাধীন
@rehmansadhin
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
Syed Farah
@syedfarah
Kanej-Roksana
@kanej-roksana
JB Ayon
@jbayon
অসীম রহমান
@ashim_rahman
AdabenTatali
@adabentatali



শুনবো না, দেখবো না, বলবো না কোন কথা।