Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 10 months ago

    বেশ ভালো আছি আমি
    দেখো শ্বাসনালীর স্বরতন্ত্রীয় সজাগ
    চেয়ে দেখে চোখে আমার
    কি সবুজ মাঠ খড়খড়ে
    বিশাল প্রান্তরেখায় ধূধূ বালিয়াড়ি!
    এসব গাছেদের সাথে
    গুল্মলতায়, পাতায়,
    বটগাছ মরমর
    নিস্তেজ আছে, নিজ সভায়ঃ
    আমি বেশ আছি
    নেই ধরাবাঁধা মাঠ
    যেখানে হৃদয় খুঁড়ে
    চলছে অচিন অভিযান!
    এখনো দীর্ঘ পথ,
    যদি অবেলার ঘুঘু ডাকে;
    আমার সহজ জীবন
    ভালো থেকো বন্ধু
    যে-মন ভালো ছিলো, শৈশবে
    শিশুর মতো যুমাও, শিশিরে নিরবে।

    7
    4 Comments
Skip to toolbar