Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার হাতে একটি রক্তগোলাপ

    আমার হাতে একটি রক্তগোলাপ।
    সহস্র দিনের পর আমার হাতে একটি রক্তগোলাপ।
    কালচে রক্তের মতো রাঙ্গা রক্তগোলাপ।
    আমি গোলাপটি আকাশকে উৎসর্গ করলাম।
    আকাশ আমাকে জানালো সহস্র বিষাদে সে নীল হয়ে গেছে।
    সে আমার উৎসর্গকৃত গোলাপটি প্রত্যাখান করলো।
    আমি পৃথিবীর বনাঞ্চলকে রক্ত গোলাপটি উৎসর্গ করলাম।
    সে বললো ব্যাথায় আজ আমি ক্ষতবিক্ষত।
    পৃথিবী আমার উৎসর্গকৃত গোলাপটি প্রত্যাখান করলো।
    আমি গোলাপটি উৎসর্গ করতে চাইলাম সমুদ্রকে।
    সে আমাকে জানালো আমি আর আগের মতো সুন্দর নেই।
    সমুদ্র আমার উৎসর্গকৃত গোলাপটি নিলো না।
    তখন আমি বিরক্ত হয়ে গোলাপটি ছুঁড়ে ফেললাম জ্বলন্ত অগ্নিকুণ্ডে।
    প্রজ্জলিত অগ্নি আমার ফেলে দেওয়া গোলাপটি গ্রহণ করলো।
    সর্বগ্রাসী অগ্নি গোলাপটিকে প্রিয় সঙ্গী ভেবে পুড়িয়ে পুড়িয়ে খাক করে ফেললো।

    5
    6 Comments
Skip to toolbar