Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    3 years, 5 months ago

    ৲৲খানচা৴৴
    -JF

    যেমন-তেমন সাজসজ্জায়,
    সাজিয়ে দিও আমায় —
    একটুকু টক-ঝালে লাগে যেনো বেজায় !
    চোখে জল,নাকে খল মিলে সব নয়ছয়;
    জেব ভরা টিস্যুপাটি হাই তুলে হবে ক্ষয়।
    ঝনঝন যন্ত্র, মনে পাতা মন্ত্র-
    রুনু-ঝুনু-পুনু-শুনুর সাধ জাগা ষড়যন্ত্র।
    হিহিহি তামাশায় কেটে ঘোর সহসায়,
    কাঁচা-পাকা তালিমে সুর তোলে অধরায়।
    ঠেস লাগা পশ্চাৎ,থেমে থেমে দেয় টান,
    ইনি-বিনি-টিনি কয়,বলি “খানচা আনআন “!
    রসে ভরা খানচা তাই,চন্দন স্নানে সিদ্ধ হয়,
    নিধান কোণে নীরদসাঁই,সিদ্ধিবাণী ছুঁয়ে যায় !!

    3
    4 Comments
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar