-
লাবণ্য, ঝর্না বয়ে বয়ে পাহাড়ের ক্ষয় হয়,
নিশ্চুপ নিঃসঙ্গতা,
একা দাড়িঁয়ে থাকার চেয়ে,
কিছু একটা গড়িয়ে পড়ুক আমার শরীর বেয়ে বেয়ে,
আমার ক্ষয় হোক।
তবুও
সেই পৌরানিক শিলাখন্ড চূর্ণ হোক,
জলের কন্ঠে গেয়ে উঠুক তারা সমুদ্রের গান।লাবণ্য,
অনেক অনেক দিন পর সব কিছু মুছে গিয়ে,
আবার আসবে যখন নতুন প্রাগৈতিহাসিক কাল,
আমরা তখন অন্যরকম ফুল হবো,
পাখির কন্ঠের সুর হবো,
হবো সুবজ ঘাসে মিশে থাকা রঙিন পোকা,
প্রজাতির ঢানা ,
হবো নুয়ে পড়া লজ্জাবতী।লাবণ্য,
অপেক্ষায় থেকো,
অনেক অনেক দিন পর,
আমরাও হবো বৃহন্নলা।
#লাবণ্য2 Comments
Friends
Debashish Roy
@droy
Unaysah-Jannat
@unaysah-jannat
Shaikh Mohammad Nafiz Barakah
@shaikhnafiz
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
মাহ্দী সাকিব
@mahdi-sakib
পি.কে. সরকার
@pksarker
ইফতিশা খানম
@eftishakhanam
UTTAM KUMAR BISWAS
@uttamk


সুন্দর শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন!