Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 4 months ago

    মধ্যবিত্তের ভাগ্য।
    হালিমা বিনতে খালেক

    মধ্যবিত্তের যন্ত্রনা,
    কেউ কখনো বুঝেনা,
    লাগামহীন বাজার দর
    কেনার সাধ্য জোটেনা,
    প্রয়োজন মিটানো যায়না।

    নুন আনতে পান্তা ফুরোয়,
    মনের কষ্ট মনেই জুড়ায়,
    মাস শেষে মাইনে যা পায়
    পনের দিন ও চলেনা।
    মধ্যবিত্তের যন্ত্রনা
    কেউ কখনও বুঝবেনা।

    বাঁচতে গেলে সব প্রয়োজন,
    কোন টা ছাড়া চলেকি জীবন?
    প্রয়োজনে কার ও কাছে
    হাত পাতাও যায় না।
    না খেয়েও বাঁচা যায়না।
    মধ্যবিত্তের দুঃখ দশা
    কেউ বুঝতে চায় না।

    চোখ ভরা স্বপন
    বুনেছি সারাক্ষণ,
    হয়তো আসবে সুদিন
    কমবে গ্লানি টানা দিন।
    হাজারো চিন্তায় কাটে
    কি নিয়ে যাবো হাটে
    দুঃখ মনে গাঁথা
    ভিজে আঁখি পাতা।

    চলবে কি এই নিয়ম
    ভাঙবে না কি এই সমন,
    মধ্য বিত্তের নিয়তির
    হবে না আর উন্নতি????

    9
    13 Comments
Skip to toolbar