Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 4 months ago

    # হেমন্তের গান
    # হালিমা বিনতে খালেক

    বাইরে এখন আলোর মেলা
    সূর্য দিলো আলো,
    পালিয়েছে সব রাতের আঁধার
    দূর হয়েছে কালো।

    কাশ ফুটেছে নদীর চরে
    আঙ্গিনায় শিউলির ঘ্রান;
    হেমন্তের এই দিনে তাই
    উতলা মন প্রাণ।
    নবান্নের উৎসবে আয়
    গাইরে খুশির গান।

    ঘর ছেড়ে সব আয়রে তোরা
    দুষ্টু ছেলেরা আয়,
    মেঘ হয়ে আজ হারিয়ে যাবো
    আকাশের শেষ সীমানায়।

    আজকে সবাই হারিয়ে যাবো
    পালিয়ে যাবো দূরে,
    মাঠের পরে মাঠ থেকে আজ
    আসবো সবাই ঘুরে।

    বিধি নিষেধ আজ মানবো নাকো
    উড়বো মেলে ডানা,
    এমন দিনে হারিয়ে যাবো
    নেইতো কোনো মানা।

    7
    8 Comments
Skip to toolbar