-
কিংবদন্তি দেখো চেয়ে, কি অমানিশা
চতুর্দিকে রঙ্গ , মৃত্যু তামাশা!
হতাশায় ছেয়ে মনন’
মানুষের মন যেন কেমন?
একি দূর্দশা বিগড়ে গেছে অনুশাসন।
আমাদের ভালোবাসায় দহন
নিরবে নিভৃতে ঝরে যায় জীবন।
একি সেলুকাস বিচিত্র চিত্রে
সংগিন কাননঃ
দেখে চেয়ে বিষন্ন উন্মুক্ত মৃত্যুরা
ঘুরেফিরে গৃহে , দিগবিদিক ছড়িয়ে
মৃত মানুষের চেহারা।
দেখো সত্য কঠিন সময়
তোমার কি আশে যায়?
নির্বিকার নিরন্তর
সত্য কি?
বলো, জানো কত জন্মান্তর?
কিংবদন্তি নিখোঁজ তুমি
এসো ফিরে , ভুমি -ভূস্বামী ;
কেন দুরন্ত স্বভাবের দোষে
মৃত স্তব দ্বারা ফুলেল শুভেচছায়
দাড়াও হরিণীর বুকের উপরে।
তারপর লহরে লহরে শহরে
গ্রামে নিরব অশ্রু
বিশ্বসভায় পৃথিবীর সমস্ত পথ
দাঁড়িয়ে যায় এবং দাঁড়ায় :
মানুষের অনধিক পেঁচার বহরে।
জীবনও বিচিত্র এখন
আধুনিক দস্যু জীবন
নগ্ন নগ্ন মনন।
কিংবদন্তি তুমিও আজ কৃষ্ণ,
কোথাও পাইনা তোমায়:
তুমি বুভুক্ষু আজ?
অবিরাম অন্তহীন
চলছে , মুখাবয়বে নব -কারুকাজ!5 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah


মন ভরে পড়লাম কবিতাখনি! জীবনকে এতো সুন্দর-শুভ্র ভাবে ভাবা সত্যিই অসাধারণ! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!