-
অপূর্ব এক অপেক্ষা
১৭,২,২৩
আপনার কুটিরের দরজায়,
দাড়িয়ে আছি কত কাল ধরি,
ইয়া রাসুলুল্লাহ সাঃ
শুধু দেখে যাই চুপিচুপি,
আপনি নামাজ রতো,
ইয়া রাসুলুল্লাহ সাঃ
এক অপূর্ব স্বর্গীয় আলোয়,
আর পাশে পড়ে আছে,
একটি মলিন বাতি।
মনে হয় আমি,
দু বছরের ছোট্ট একটি মেয়ে,
কত শত বায়না আমার,
কত কথা, কত অভিযোগ অভিমান,
বলবো শুধু আপনার কাছে,
অপেক্ষা শুধু অপেক্ষা,
সালাম ফিরাবার আপনার।
আপনি সালাম ফিরাতেই,
আপনার নয়ন দেখবে আমায়,
জীবন আমার ধন্য হবে,
ফরিয়াদের বাঁধ ভেঙে,
কবুলিয়াতের মোকাম পাবে।
সেই দিন আসবে জলদি,
এক সোনালী সবুজ পাখায় ভর দিয়ে,
সকল উপলব্ধির সত্যতা বহন করে,
আমার সমস্ত নয়ন জলের,
উপঢৌকন এর ডালা সাজিয়ে।
– fnesa5 Comments
Friends
Syed Farah
@syedfarah
abrar
@abrar
মোঃ সাইফুল ইসলাম
@saif007
সা দি য়া (নন্দিনী)
@nandini
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Halima-Moly
@halima-moly
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Borno
@biborno
আমীর হামজা (লাম)
@amit


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!