-
পোড়া প্রজাপতি
চেয়ে দ্যাখো-
ওখানে রোদ, বৃষ্টিতে ভেজা ধান,
শুকনো পাতার গান।
ওখানে আলো, জোনাক জ্বলে যায়,
নক্ষত্রের রাত, আর এতটুকু অভিমান।
কালো মেয়ে,
ছোট্ট পুকুর, জলে ঢাকা আয়না,
তাকে ভালোবাসে না।
চেয়ে দ্যাখো-
ওখানে ফুল, নীলচে রঙের ভুল,
ধুলো মাখা,
কবিতার খাতা।
ওখানে স্বপ্ন, দুরন্ত নদী,
বয়ে যায় একা,
আধো চাঁদ বাঁকা।
কালো মেয়ে,
একলা দুপুর, মেঘে ঢাকা নীল,
হাওয়ায় হারায় চিল।চেয়ে দ্যাখো-
ওখানে সূর্য, অনন্ত নক্ষত্ররাজি,
বৃহস্পতি।
বুকে লুকোয় পোড়া প্রজাপতি।6 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।