Profile Photo

Dipankar ShuvaOffline

  • Profile picture of Dipankar Shuva

    Dipankar Shuva

    3 years, 3 months ago

    আমি সত্যি কি কোথাও ছিলাম
    তবে কেন প্রিয় মুখের ভিড়ে নিজেকে খুঁজি?

    কেন আজ বহু গ্রীষ্মের দুপুর শেষে
    সুগন্ধার বাতাসে ভাসা অনু-পরমাণুর গাদাগাদিতেও
    প্রিয় মুখের ভিড়ে-নিজেকে দেখতে চেয়ে;
    তাই নয় কি আর-ও একা হই,
    অন্যকে জানা’র আকাঙ্ক্ষায় আপনার কথাই কই?

    কেন আজও জল ডোবা হিজলের মতো প্রবল তৃষ্ণায় ক্লান্তিতে হঠাৎ হরিণের লাহান চোখ বুজি,
    তবে কেন আজও প্রিয় মুখের ভিড়ে নিজেকে খুঁজি?

    4
    4 Comments

Friends

Skip to toolbar