Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 3 months ago

    নদের নামটি ব্রহ্মপুত্র
    হালিমা বিনতে খালেক।

    নদের নামটি ব্রম্মপুত্র
    আছে নানান শাখা,
    সারাদিন ছুটে চলে
    পথটি আঁকাবাঁকা।

    এঁকেবেঁকে চলে এ নদ
    ছুটি নেয়না রাতে,
    ঢেউ খেলে চলে সদাই
    মিশতে মোহনাতে।

    নদের তীরে বেলা ভুমিই
    কত ফসল ফলে,
    লাল, নীল পাল তুলে ভাই
    কত নৌকা চলে।

    জল আনিতে গাঁয়ের বধু
    যায় নদীর ধারে,
    সুজন মাঝি ডিঙি নৌকা
    বাঁধে নদের পারে।

    নদের পারে নাইতে গিয়ে
    ছোট ছেলের দল
    জলকেলিতে ব্যাস্ত সবাই
    করে কোলাহল।

    এই না নদের ধারে বসে
    জয়নুল আঁকত কত, ছবি
    এই না নদের রুপের কথা
    কত, কবিতায় লিখেছেন কবি।

    এই নদের ধারে আমার
    ছোট্ট বসত ঘর
    সুখে দুখে করছি বসত
    জনম জনম ভর।

    8
    16 Comments
Skip to toolbar