-
আমি ঠিক বুঝি না,
এই উত্তর আধুনিক ভালোবাসা,
তোমাদের সহস্র অঙ্গ সঞ্চালন,
সহজ আকর্ষণ, সহজ প্রেমে
পরিতৃপ্তি।শুধু আমার কি হয় জানি,
চোখের গোলক ধাঁধায় দেখি,
নিষাদ রাজ্য জুরে গালিবের আহাজারি,
পারস্যের পথে পথে দিওয়ানে রুমির মসনবি।শুধু আমার হৃদয় জুরে
ফ্রিদা কহলো বিষন্নকামী,
তার ঘরপোড়া শরীর জুরে মিশরীয় নান্দনিকতা,
ছবির ভাষায় অনবরত কথা বলে চলে নীলাম্বরী ক্লিওপেট্রা।শুধু আমার বিভ্রমে ভেসে ওঠে,
উর্বরশীর হতশ্রী বুকে ধূসর প্রজাতিদের নির্বান তপস্যা।আমার কাছে
প্রেম হলো অবাস্তব পৌরানিক
রীতিমতো অলৌকিক।আমার কাছে প্রেম মানে খুব তীব্রতর কোন কিছু।
রীতিমতো ঐশ্বরীক অনূভুতিকে ধারন করার সাহস।আমার কাছে প্রেম মানে,
তোমার হৃৎপিন্ড হয়ে পৃথিবীর কেন্দ্রস্থলে,
অদূরন্ত ভালোবাসার বিচ্ছুরণ।2 Comments
Friends
Debashish Roy
@droy
Unaysah-Jannat
@unaysah-jannat
Shaikh Mohammad Nafiz Barakah
@shaikhnafiz
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
মাহ্দী সাকিব
@mahdi-sakib
পি.কে. সরকার
@pksarker
ইফতিশা খানম
@eftishakhanam
UTTAM KUMAR BISWAS
@uttamk



আপনার কবিতা মানেই ভিন্ন কিছু, ভিন্ন স্বাদ, ভিন্ন অনুভূতি! প্রেমে পড়ে গেলাম আরো একবার!