-
সেদিন সৌরমন্ডলীয় গোলযোগের কালে অমাবস্যার রাতে পুর্নিমা নেমেছিল খুব,
দুজনে সন্ধ্যা নদীর পাড়ে অবগাহনে মেতেছিলাম অনিশ্চিৎ উপগ্রহ জুড়ে।
আমাদের ডুবে যাওয়ার পরিভ্রমণ থমকে দিয়েছিল সৌরমন্ডলীয় পরিক্রমনকে।
সেদিনের জোৎস্নার প্লাবন, নিশ্চিদ্র নীরবতা, জোৎস্না ভেজা লাস্যময়ী সোমরস,
সবকিছু ডুবে গিয়ে মেনে নিয়েছিল একক চৈতন্য।সেদিন কোন চাঁদ উপমা হবার দাবী নিয়ে আসেনি,
ভেসে আসা জ্যোৎস্নাও হতে চায়নি নান্দনিক রূপক,
কোন প্রেমিক জ্যোৎস্না মাখেনি তার প্রেয়সীর গায়ে,
চোখ দেখে বলে উঠেনি রাজ্যের অন্ধকার যেন অমোঘ অমাবস্যা।সেদিনের সেই সৌরমন্ডলীয় নিস্তব্ধতার কালে,
উপমান আর উপমেয় অভেদ রেখা টেনেছিল শুধু।1 Comment
Friends
Debashish Roy
@droy
Unaysah-Jannat
@unaysah-jannat
Shaikh Mohammad Nafiz Barakah
@shaikhnafiz
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
মাহ্দী সাকিব
@mahdi-sakib
পি.কে. সরকার
@pksarker
ইফতিশা খানম
@eftishakhanam
UTTAM KUMAR BISWAS
@uttamk


অদ্ভুত সুন্দর ব্যতিক্রমী কবিতা! ভালোবাসা নেবেন!