-
চোখে সর্বনাশ জমেছে তোমায় পাবার জন্য,
কিন্ত কি দূর্ভাগ্য আমার,
আমি কোন বিপ্লবী নই,
নূন্যতম বিদ্রোহবোধ আমার মধ্যে নেই,
আমাকে প্রতিনিয়ত কুকড়ে খায় পিপড়ের মতো মানুষেরা,
আমার পথরোধ করে দাঁড়ায়,
তেলাপোকার ন্যায় বীর সাহসীরা,
আমার কন্ঠরোধ করে দেয় সভ্যতার যান্ত্রিক আস্ফালন।
অধিকার আদায়ের নূন্যতম ভাষাজ্ঞান আমার নেই,
আমি অনাসক্ত পোপের মতো অকারণ মূর্চা যাই ইহূদী নারীর বুকে,
আমাকে সমাজ বারংবার ক্রুশবিদ্ধ করে স্মিতহাস্যে পরিতৃপ্তির হাসি হাসে।বিশ্বাস করো,
চোখে দূঃসাহস জাগে অমলকান্তি হবার,
কিন্তু অসহায় আমি,
আমি কোন মহাপুরুষ নই,
কোন লৌহ দৃঢ় ব্যক্তিত্বের সংলক্ষন আমার রক্ত স্রোতে নেই।
আমি বুলেটের বিপরীতে ফুল হাতে দাড়াই,
তলোয়ারের বিপরীতে কবিতা হাতে।আমি
নিতান্তই একজন সাধারণত বাঙালী।To be continued…..
3 Comments
Friends
Sharbanam Gupta
@sharbanam-gupta
জিনাতুন নেছা
@zinatunnesa99
জিসান মাহমুদুল হাসান
@mxesun
Redwan Khan
@redwan-khan
Afrin Akter
@afrin
Drako Shajib
@drako
সারোয়ার -ই-কায়নাত
@mohammadsarwar-ekaynat
Masfi K
@masfi-mohammad
Jannatun Nur
@jannatun-nur



যেখানে প্রিয়ার চোখ খুনী, আমি খুন হই প্রতিদিন!