Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 8 months ago

    নিদারুণ ক্লান্তি নিয়ে আছি,
    কাক ডাকা ভোরে ঘুম ভেঙে ;
    চড়ুইদের ঝাঁকে উড়ে,
    যদি শান্তি পাই!
    আকাশের নিচে নেমে
    বসে থাকি উঠানে।
    মুক্তির জন্য চোখ
    কোথাও কি স্বাধীনতা বাঁচে!
    এ-সব এড়িয়ে যাই,
    পাহাড়ের ঝর্ণা মনে
    বিহ্ববল হ’য়ে দেখি
    আলোক বিচ্ছুরণ।
    নিরব শব্দভেদে মস্তিস্ক
    একটা ইকোলজি ;
    সাইকোলজি বিন্যাসে
    নদীতে জোয়ার, কোথায় আমি!
    ভেসে যাই কচুরিপানায়
    পরিস্কার দূরত্বের দেশে।
    গানের দেশে, পিঠাপুলির আবেশ
    অনুভব নগরের শেষে!
    বরফের বুক জুড়ে,
    বসে আছে স্বদেশ”
    সূনৃত জীবনের জন্য।
    আমার অস্তিত্ব প্রমাণে
    হয়ে যা-ই বিলীয়মান!
    ”বাতাসের বুদবুদে”
    বাঁশি বাজিয়ে যায় ,
    অন্য দূরগামী জাহাজ।

    5
    3 Comments
Skip to toolbar